নজরবন্দি ব্যুরো: চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত হারলেও ইতিহাস গড়লেন অশ্বিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। কিন্তু ভারতীয় স্পিনার রবীন্দ্রচন অশ্বিন গড়লেন নতুন রেকর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপ এ সবচেয়ে বেশি উইকেট শিকারিদের মধ্যে প্রথম স্থানে এই ভারতীয় স্পিনার।
আরও পড়ুনঃ সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে শিশুদের করোনা টিকা, জানালেন এইমস ডিরেক্টর
প্যাট কামিন্স ও স্টুয়ার্ট ব্রড কে টপকে এক নম্বরে অশ্বিন। এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে এই ইতিহাস তৈরি করেন ভারতীয় স্পিনার। চ্যাম্পিয়নশীপে ১৪ টি টেস্ট খেলে ভারতীয় অফস্পিনার নিয়েছেন ৭১ টি উইকেট। পাঁচটি এবং তার বেশি উইকেট নিয়েছেন চারবার। ১৪৫ রান দিয়ে ৭ উইকেট তার সেরা স্পেল। সেরা বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছে প্যাট কামিন্স তিনি তিনি নিয়েছেন ৭০ টি উইকেট ১৪ টি টেস্ট।
চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত হারলেও ইতিহাস গড়লেন অশ্বিন আর তৃতীয় স্থানে আছেন স্টুয়ার্ট ব্রড তিনি ১৭ টি টেস্ট ৬৯ টি উইকেট নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য ভারতের হয়ে ৭৯ ম্যাচে ৪১৩ টি উইকেট নিয়েছেন তিনি। টেস্ট ম্যাচে তার সেরা স্পেল ৫৯ রানের বিনিময়ে ৭ উইকেট।



