নজরবন্দি ব্যুরো: সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে শিশুদের করোনা টিকা, জানালেন এইমস ডিরেক্টর দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আপাতত নিয়ন্ত্রণে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন ৭ থেকে ৮ সপ্তাহের মধ্যে ভারতে আছরে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ, আর এই তৃতীয় ঢেউ সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। আর সে কথা মাথায় রেখেই শিশুদের টিকা করন নিয়ে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা চলছে দেশজুড়ে।
আরও পড়ুনঃ রাহুলের কোচিং এ শ্রীলঙ্কা জয় করবে ভারত, আশাবাদী মাস্টারব্লাস্টার।
ট্রায়ালের শুরু হয়েছে ভারতে। আর এসবের মধ্যেই সুখবর দিলেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। ডক্টর গুলেরিয়া এদিন বলেন,‘‘আগামী সেপ্টেম্বরের মধ্যেই টিকাটির মানবদেহে ট্রায়ালের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়য় সম্পন্ন হবে। ওই মাসেই টিকাকরণের অনুমতিও মিলতে পারে।’’ তিনি আরো জানান, গত ৭ জুন থেকে শিশুদের কোভ্যাক্সিনের ‘হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল’ শুরু হয়েছে। এই টিকার কার্যকারিতা দেখা হচ্ছে ২ থেকে ১৭ বছর বয়সিদের উপর।
সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে শিশুদের করোনা টিকা, জানালেন এইমস ডিরেক্টর পাশাপাশি গুলেরিয়া বলেন, ‘‘আমেরিকার সংস্থা ফাইজার এবং বায়োএনটেক-এর তৈরি শিশুদের কোভিড টিকাও ভারতে ব্যবহারের জন্য ছাড়পত্র পেতে পারে।’’



