নজরবন্দি ব্যুরো: রাহুলের কোচিং এ শ্রীলঙ্কা জয় করবে ভারত, আশাবাদী মাস্টারব্লাস্টার। একদিকে যখন বিরাটের নেতৃত্বে ইংল্যান্ড সফর করবে ভারতীয় দল। ঠিক তখনই শিখর ধাওয়ান এর নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে থাকবে ভারতের দ্বিতীয় দল। শ্রীলঙ্কায় ভারতীয় দল তিনটি ৫০ ওভারের এবং তিনটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন আর এই টুর্নামেন্ট নিয়ে অধিনায়ক ধাওয়ান যথেষ্ট আশাবাদী।
আরও পড়ুনঃ ভোট-পরবর্তী দলবদল কেন? কারণ জানালেন রাজ্য বিজেপি সভাপতি।
আর শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ থাকবেন রাহুল দ্রাবিড়। এবার রাহুল দ্রাবিড়ের কোচিং নিয়ে মুখ খুললেন তার সতীর্থ মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার। শচীন আশা প্রকাশ করেছেন রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এই সফরে ভালো ফল করবে ভারত। এক সাক্ষাৎকারে শচীন তেন্ডুলকর জানিয়েছেন “ক্রিকেটারেরা রাহুল দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘসময় কাটিয়েছে। ওরা জানে রাহুল কী রকম!
রাহুলের কোচিং এ শ্রীলঙ্কা জয় করবে ভারত, আশাবাদী মাস্টারব্লাস্টার। একজন কোচের কাজই হচ্ছে দলে এবং ড্রেসিংরুমে একটা স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। আমি জানি, রাহুল অবশ্যই সেটা ঠিক পারবে।”



