‘রাজনীতিটা অভিসার নয়’, মদন মিত্রের সাথে দোল খেলার জন্য ৩ বিজেপি তারকা প্রার্থীকে কটাক্ষ তথাগতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দল যাঁর যাঁর, দোল সবার! জলে স্থলে/জাগিল দোল বনে/নিখিল হিয়া কিসের ত্বরে/দুলিছে অকারনে। ক্যাপশন ছিল এটাই, আর তার সঙ্গে যে ভিডিও ছিল তা দেখে বোধগম্য হতে বেশ কিছুটা সময় লেগেছে। তৃণমুল নেতা মদন মিত্রের ফেসবুক হ্যান্ডেল থেকে কাল সকালেই একটি ভিডিও লাইভ হয়েছিল, যেখানে দেখা গেছে গঙ্গা বুকে দোল উৎসবে একসঙ্গে মদন মিত্র, শ্রাবন্তী, পায়েল, তনুশ্রী, দেবাংশু, শ্রীতমা সহ আরো অনেকেই রয়েছেন।

আরও পড়ুনঃ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার, বঙ্গে মমতার হয়ে প্রচার কর্মসূচী বাতিল

আর এই ঘটনায় আজ দলের তিন তারকা প্রার্থীর তীব্র সমালোচনা করলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। সোমবার টুইটারে তথাগত রায় লিখলেন, ‘নগরীর নটী চলে অভিসারে যৌবনমত্তা’! এই নটীদের এখনও এই বোধ হয়নি যে রাজনীতিটা অভিসার নয়।  কারণ যারা গত কাল মদন বাবুর সাথে দোল উৎসব পালনে গিয়েছিলেন তাদের মধ্যে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন শ্রাবন্তী।

বেহালা-পূর্ব থেকে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন পায়েল এবং শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুশ্রী। কিন্তু ভোটের সময় বিজেপি প্রার্থীরা কেন তৃণমূল নেতার সাথে দোল উৎসবে মেতে উঠলেন তা নিয়েই শোরগোল অইরে গিয়েছে নেট দুনিয়ায়। এই ঘটনায় পায়েল, তনুশ্রী, শ্রাবন্তীদের বিরুদ্ধে কটাক্ষ করেছেন রূপাঞ্জনা মিত্র, তিনি বলেছেন ‘সত্যি ভাষা হারিয়ে ফেলেছি।

বাকরুদ্ধ এই ছবি দেখার পর। স্লো ক্ল্যাপস!!’ রূপাঞ্জনা তাঁর পোস্টে প্রশ্ন তুলেছেন ‘দলীয় কর্মীদের মনোবল ভাঙার অধিকার কে দিয়েছে? উচ্চতর নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত