Nishith Pramanik: বাংলায় দ্রুত রাজনৈতিক পালাবদল হতে চলেছে, আভাস দিলেন নিশীথ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৪ এ রাজ্যে সরকার বদল হতে চলেছে একথা আগেই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে একথা বলেছেন মিঠুন চক্রবর্তী। এবার নতুন সংযোজনে উঠে এল কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম। শনিবার পার্থ ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেমনটাই ইঙ্গিত দিলেন কোচবিহারের সাংসদ। তিনি বলেন, বাংলায় দ্রুত রাজনৈতিক পালাবদল হতে চলেছে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: রাজ্য মন্ত্রিসভায় ব্যাপক রদবদল, সমস্ত মন্ত্রীকে ইস্তফা দিতে বলতে পারেন মমতা!

- Advertisement -

তিনি বলেন, মেধার সম্মান রাজ্য সরকার দিতে পারছে না। আরও সত্যি সামনে আসবে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বেকারদের মেধার দাম দেবে৷ কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে কাটাছেঁড়া শুরু হয়েছে। তবে কী খুব শীঘ্রই রাজ্যে সরকারে বদল আসতে চলেছে? তার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বাংলায় দ্রুত রাজনৈতিক পালাবদল হতে চলেছে।

289430008 586135856203221 8358620407584065828 n

দিন কয়েক আগে বিজেপির সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, আমি আপনাদের একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। তৃণমূলের ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তার মধ্যে ২১ জন সরাসরি যোগাযোগ রাখছেন আমার সঙ্গে। মুম্বইতে যখন ছিলাম, একদিন সকালে উঠে শুনি বিজেপি শিবসেনার সরকার তৈরি হবে। মহারাষ্ট্রে হতে পারলে এখানে হতে পারে না কেন?

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে বড় প্রশ্নের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের প্রচার কীভাবে করবেন? তা নিয়ে ঘুম উড়েছে ঘাসফুল শিবিরের তার মধ্যেই একের পর এক নেতাদের বিজেপি নেতাদের এহেন মন্তব্য তৃণমূলের জন্য অস্বস্তি বাড়িয়ে তুলেছে।

- Advertisement -

বাংলায় দ্রুত রাজনৈতিক পালাবদল হতে চলেছে, একের পর এক বিজেপি নেতাদের মন্তব্যে ছড়াচ্ছে চাঞ্চল্য 

বাংলায় দ্রুত রাজনৈতিক পালাবদল হতে চলেছে, একের পর এক বিজেপি নেতাদের মন্তব্যে ছড়াচ্ছে চাঞ্চল্য 
বাংলায় দ্রুত রাজনৈতিক পালাবদল হতে চলেছে, একের পর এক বিজেপি নেতাদের মন্তব্যে ছড়াচ্ছে চাঞ্চল্য 

এরই মধ্যে নাগপুরে সঙ্ঘ প্রধান মোহন ভগবতের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে রাজ্যে বিরাট অপারেশন হতে চলেছে তার ইঙ্গিত দিচ্ছে বিজেপি শিবির। আপাতত পার্থ ইস্যুতেই রাজ্যজুড়ে আন্দোলন আরও জড়ালো করতে চায় গেরুয়া শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর