নজরবন্দি ব্যুরোঃ আদালতের ধমকে টনক নড়েছে, এবার কাজে আরও বেশি করে তৎপর হয়ে উঠেছে কলকাতা পুলিশ। একা দেবাঞ্জন কান্ড তাক লাগিয়ে দিয়েছে গোটা রাজ্যকে। ভূয়ো আইএএস সেজে ঘুরে রাজ্য-প্রশাসনকে একপ্রকার নাকেদড়ি দিয়ে ঘুরিয়ে এখন নিজে হেফাজতে।
আরও পড়ুনঃ করোনা-মৃত্যু নিয়ে মিথ্যে বলছে মোদি সরকার! চাঞ্চল্য গবেষকদের সমীক্ষায়
তবে তার পর থেকেই আরও বেশি তৎপর হয়েছে সব মহল। দিনে দিনে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়েছেন আরও একাধিক ভুয়ো অফিসার। দেবাঞ্জনের কন্ডের পর শহরের ‘নীলবাতি গাড়ি’ নিয়ে গেরোয় পড়েছিল পুলিশ। আদালতের তরফে সাফ জানানো হয়েছিল খোঁজ দিতে হবে রাজ্যে কত জন কী কারণে ব্যবহার করেন এই গাড়ী।
আদালতের ধমকে টনক নড়েছে, একাধিক গাড়ি থেকে নীলবাতি খুলছে পুলিশ।

তার পর থেকেই আদাজল খেয়ে কাজে নেমেছে পুলিশ বাহিনী। আজ সকাল থেকে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে চেকিং। ‘নীলবাতির’ গাড়ি দেখলেই চলেছে জিজ্ঞাসাবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশে দেশে সংশোধিত মোটরভ্যাহিকেল আইন অনুযায়ী কোনও গাড়িতে লাল বাতি কিংবা নীল বাতি ব্যবহারের কিছু নিয়ম কানুন আছে। জিজ্ঞাসাবাদে সেই কারণে খুঁত পেয়ে একাধিক গাড়ি থেকে খুলে নেওয়া হয়েছে নীলবাতি। সূত্রের খবর এখনো পর্যন্ত মোট ১৯১ টি গাড়ি থেকে নীলবাতি খুলেছে কলকাতা পুলিশ।



