করোনা-মৃত্যু নিয়ে মিথ্যে বলছে মোদি সরকার! চাঞ্চল্য গবেষকদের সমীক্ষায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা-মৃত্যু নিয়ে মিথ্যে বলছে মোদি সরকার! এমনটাই জানা গিয়েছে একদল গবেষকের সমীক্ষায়। করোনার প্রথম ঢেউ সামলে নেওয়া গেলেও দ্বিতীয় ঢেউয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়েছিল গোটা দেশ। বিপর্যস্ত ভারতের মাসকয়েক শুধু আতঙ্ক আর হাহাকারে কেটেছে।

আরও পড়ুনঃ অধিবেশনের মাঝেই আজ সর্বদলীয় বৈঠক মোদির, উপস্থিত থাকবে না কংগ্রেস

দেশ জুড়ে লাফিয়ে বেড়েছিল করোনা সংক্রমণ। পাওয়া যায়নি প্রয়োজন মতো বেড বা অক্সিজেন। গোটা দেশ জুড়ে চলেছে মৃত্যু মিছিল। সব থেকে ভয়াবহ পরিস্থিতি ছিল দেশের রাজধানী দিল্লিতে। পার্কিং লট থেকে কবর স্থানে উপছে পড়েছিল মৃতদেহে।

করোনা-মৃত্যু নিয়ে মিথ্যে বলছে মোদি সরকার! গবেষণা বলচ্ছে মৃত্যুহার বেশি আরও ১০ গুন। 

করোনা-মৃত্যু নিয়ে মিথ্যে বলছে মোদি সরকার! চাঞ্চল্য গবেষকদের সমীক্ষায়
করোনা-মৃত্যু নিয়ে মিথ্যে বলছে মোদি সরকার! চাঞ্চল্য গবেষকদের সমীক্ষায়

আর গবেষণা বলছে সেই করোনা-মৃত্যু নিয়ে মিথ্যে বলছে মোদি সরকার! এই মুহুর্তে দেশের পরিস্থিতি কিছুটা ভালো। তৃতীয় ঢেউ ঝাঁপিয়ে পড়ার আগে কিছুটা নেমেছে করোনা গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭৪ জন। আর সমগ্র করোনা কালে দেশে করোনা কবলে মারা গিয়েছেন  ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জন দেশবাসী।

কিন্তু গবেষকদের সমীক্ষা বলছে করোনা-মৃত্যু নিয়ে মিথ্যে বলছে মোদি সরকার!। তাদের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী কেন্দ্রের দেওয়া রিপোর্ট থেকে অন্তত ৪০ লাখ বেশি মানুষ প্রাণ হারিয়েছেন দেশে। এই প্রসঙ্গে ভারত সরকারের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রাহ্মণ্যম  জানিয়েছেন, বিনা চিকিৎসায় বা গাফিলতিতে মারা গিয়েছেন যাঁরা তাদের ধরেনি সরকার নিজেদের তালিকায়। সেই কারণে উল্লিখিত রিপোর্টে কম দেখাচ্ছে মৃতু সংখ্যা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন