নজরবন্দি ব্যুরোঃ পাগড়ির জায়গায় গোল টুপি হলে মারত না! পুলিশ কে আক্রমণ দিলীপের। বিজেপির নবান্ন অভিযানের দিন মিছিল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বলবিন্দর সিং। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। তার পর থেকেই রাজ্য সরকার ও বিজেপির মধ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনা। বর্ধমানের এক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুনঃ টেবিলের লাস্ট বয় পাঞ্জাব আজ মরিয়া গেইলকে খেলাতে,জয় লক্ষ্য নাইটদের।
তিনি বলেন, ধৃত ব্যক্তি প্রিয়াংশু পান্ডের দেহরক্ষী। একজন দেহরক্ষীর কাছে আগ্নেয়াস্ত্র থাকেই। তাঁকে গ্রেফতার করা বা কেস দেওয়ার কোন আইন নেই। পুলিশ বলবিন্দর সিং-কে যে ভাবে মারধর করেছে তা নিন্দার যোগ্য। দিলীপ ঘোষ পুলিশকে চ্যালেঞ্জ করে বলেন, পাগড়ির জায়গায় গোল টুপি থাকলে পুলিশ তাঁকে মারত না। বলবিন্দর একজন শিখ বলে তাঁর পাগড়ি খুলে দেওয়া হয়েছে। কিন্তু তার বদলে গোল টুপি হলে এই সাহস কি হত পুলিশের?
পাগড়ির জায়গায় গোল টুপি হলে মারত না! পুলিশ কে আক্রমণ দিলীপের। দিলীপ ঘোষ বলেন, যারা বিশেষ সুবিধা প্রাপ্ত তাঁদের লাথি খেয়ে শান্তি মিছিল করা। আর আমরা আইন-কানুন মেনে চলি তাই এই সব হচ্ছে। বলবিন্দর সিং-এর গ্রেফতারিকে রাজনীতির ধর্মীয় মেরুকরণ হিসাবে দেখছেন রাজনৈতিক মুলের অনেকেই। এই বিষয়ে টুইট করেছেন হরভজন সিং। তিনি মুখ্যমন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন করেছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি ট্যাগ করেছেন।
শুধু দিলীপ ঘোষ নয় এই নিয়ে গর্জে উঠছেন অনেকেই। বলবিন্দর সিং-এর গ্রেফতারি এবং মারধর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও। প্রসঙ্গ চলতি সপ্তাহের বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি ছিল। হাওড়া ময়দানের সামনে মিছিলে উপস্থিত এক ব্যক্তিকে তাড়া করে পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ওই ব্য্যক্তির নাম বলবিন্দর সিং। তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর রাজ্য বিজেপির তরফে একাধিকবার দাবি করা হয়েছে ওই আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্ত।
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছে থাকা আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স দিয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজৌরির জেলাশাসক। আগ্নেয়াস্ত্রটি জেলার বাইরে নিয়ে যাওয়ার কোন আইন নেই। তাই পুলিশের দাবী, বলবিন্দর বেআইনিভাবে আগ্নেয়াস্ত্রটি বাংলায় নিয়ে এসেছেন। পুলিশের এই অভিযোগকে মিথ্যা বলে দাবী করেছেন বলবিন্দর সিং।



