নজরবন্দি ব্যুরোঃ মারকাটারি ব্যাটিং ওপেনিং জুটির ধারাবাহিক সফলতা সত্ত্বেও জয় অধরা কিংস ইলেভেন পাঞ্জাবের। ফলত টেবিলের আকদম শেষে তারা। ৬ ম্যাচে জয় মাত্র এক্তিতে।আজ দুপুরে নাইটদের বিরুদ্ধে ম্যাচে তাই জিত্তে মরিয়া তারা।
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলের নতুন কোচ লিভারপুলের কিংবদন্তি রবি ফাওলার
তাই তাদের তুরুপের প্রধান তাস ক্রিস গেইলকে এবারের আইপিএল এ প্রথমবার মাঠে নামাতে পারে প্রিতি জিনটার দল বলে সুত্রের খবর।একথা বলার অপেক্ষা রাখে না গেইল ঢুকলে পাঞ্জাব ব্যাটিং আরও শক্তিশালী দেখাবে। অন্য দুই বিদেশী ব্যাটসম্যানের মধ্যে পুরান রুন পেলেও তারকা অল রাউনডার ম্যাক্সওয়েল একদম ফর্মে নেই।
এখন গেইল দলে এসে পাঞ্জাবের ভাগ্য ফেরাতে পারে কিনা সেটাই দেখার। অন্যদিকে প্রথমদিকে নড়বড়ে দেখালেও আগের ম্যাচে চেন্নাই কে টানটান পরিস্থিতিতে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে নাইট শিবিরের। ওপেনার রাহুল ত্রিপাথির দুরন্ত ৮১ সহ বরুন নারিনের নিয়ন্ত্রিত বোলিং জয় এনে দেয় তাদের। আজও তারা জেতার জন্য ঝাঁপাবে টা বলাই জায়।যদিও কেকেআর এর চিন্তা অধিনায়কের সাম্প্রতিক ফর্ম। ব্যাটে রানের খরা চলছে তাঁর। পাঞ্জাব ম্যাচ তাঁকে রানে ফেরায় কিনা সেদিকে তাকিয়ে সবাই।



