ইস্টবেঙ্গলের নতুন কোচ লিভারপুলের কিংবদন্তি রবি ফাওলার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইস্টবেঙ্গলের নতুন কোচ লিভারপুলের কিংবদন্তি রবি ফাওলার লিভারপুলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার রবি ফাওলার বসতে চলেছেন ইস্টবেঙ্গলের কোচের হট সিটে। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন। একটি বাংলা দৈনিকের খবর অনুযায়ী,  ইস্টবেঙ্গলের নতুন কোচ লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার। দু বছরের চুক্তিতে যুক্ত হবেন তিনি। শুক্রবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হল তাঁর নাম। আইএসএলে ফাওলারের হাতেই থাকবে লাল-হলুদের রিমোট কন্ট্রোল।

আরও পড়ুনঃ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত।

ফাওলারের কোচিং স্টাফ হিসেবে থাকছেন সাত জন বিদেশি। বিদেশি প্লেয়ার বাছাইয়ের দায়িত্বও থাকবে ফাওলারের হাতেই। সোমবারই বিদেশি ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হবে। ইস্টবেঙ্গলের ইনভেস্টর শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর এ দিন জানিয়েছেন, “কিংবদন্তি ফুটবলার রবি ফাওলারকে কোচ করা হয়েছে। দু’বছরের চুক্তি তাঁর সঙ্গে। আশা রাখি এই চুক্তির মেয়াদ আরও বাড়বে। ফাওলারকে সাহায্য করবেন আরও সাত জন বিদেশি কোচ। তাঁদেরও উচ্চ পর্যায়ে কোচিং করার অভিজ্ঞতা রয়েছে।”

 ভারতীয় সহকারী কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে জাতীয় দলে প্রাক্তন প্লেয়ার  রেনেডি সিংহের নাম। ক্রীড়া বিজ্ঞানী হিসেবে দলে থাকবেন জ্যাক ইমান। এবং বিশ্লেষকের ভূমিকা পালন করবেন জোসেফ ওয়ামসলি।

ইস্টবেঙ্গলের নতুন কোচ লিভারপুলের কিংবদন্তি রবি ফাওলার ।২০১১-২০১২ মরসুমে কোচ হিসাবে ফওলারের আবির্ভাব তাইল্যান্ডের ক্লাব মূয়াংথং ইউনাইটেডে। সেই মরসুমের পরে কোচ হিসাবে সরে গিয়েছিলেন তিনি। গত মরসুমে অস্ট্রেলিয়া এ লিগের দল ব্রিসবেন বোয়ার কে কোচিং করার পরে এবার আইএসএলে ইস্টবেঙ্গলের ডাগ আউটে বসলেন তিনি। কোচ হিসাবে বারোটি ম্যাচের মধ্যে মধ্যে দশটি ম্যাচ তিনি জিতেছেন। ইংল্যান্ডের জার্সিতে তিনি খেলেছেন ষোলো টি ম্যাচ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত