১০ দিনের মাথায় গ্রেফতার! মাঝ রাতে পুলিশের জালে আসে অভিযুক্ত

১০ দিনের মাথায় গ্রেফতার! মাঝ রাতে পুলিশের জালে আসে অভিযুক্ত। গ্রেফতার করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর কাণ্ডের মাঝেই বর্ধমান দু’নম্বর ব্লকের নান্দুর ঝাপানতলা এলাকায় আদিবাসী এক তরুণীর খুন হয়। প্রতিবাদী নামে বর্ধমানের স্থানীয় আদিবাসীরা। ঘটনার পর থেকেই তদন্ত চালিয়েছিল পুলিশ। অবশেষে ১০ দিনের মাথায় গ্রেপ্তার করা হলো বর্ধমান ২নং ব্লকের আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাঁসদার খুনের সাথে জড়িত ধৃত ব্যক্তিকে।শুক্রবার রাত্রি নাগাদ পুলিশের জালে আসে অভিযুক্ত অজয় টুডু। গ্রেফতার করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে।

পুলিশ সূত্রে জানা যায়,আসামির নাম অজয় টুডু, বয়স আনুমানিক ২৭ , বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা ।২৩ শে আগস্ট সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অজয় টুডুকে গ্রেপ্তার করা হয়। ১৪ই আগস্ট গাংপুরের নান্দুরে আদিবাসী যুবতী কে নৃশংস ভাবে হত্যার অপরাধেই তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্তের গ্রেফতারির দাবিতে পথে নামে বর্ধমানের আদিবাসী সম্প্রয়দায় থেকে শুরু করে সাধারণ মানুষজন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছিল। শনিবার এক সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ।

সাংবাদিক বৈঠক থেকে পুলিশ সুপার বলেন, “আমরা দোষীকে এতদিন খুঁজছিলাম শুক্রবার রাত্রি নাগাদ ধরতে পেরেছি। আমাদের সময় লাগলেও শেষ পর্যন্ত অভিযুক্ত-কে গ্রেফতার করতে পেরেছি আমরা। আমরা প্রথমে নয়জনের একটা তদন্তকারী টিম করেছিলাম, পরে সেটা বাড়িয়ে ২১ জনের করা হয়। ঘটনাটা সম্পূর্ণ ব্যক্তিগত ছিল যেটা আমরা আগেই বলেছিলাম। সাত দিনের রিমান্ড এর আবেদন করে আমরা আজ আদালতে পেশ করবো অভিযুক্ত-কে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত