মাওবাদীদের নামে পোস্টার, ৭ জনকে গ্রেফতার করল পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি জঙ্গলমহলের একাধিক জায়গা থেকে মাওবাদীদের নামে পোস্টার পড়তে দেখা যায়। যা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেড়েছে আতঙ্ক। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ৭ টি জায়গা থেকে মাওবাদীদের নামে পোস্টার উদ্ধারের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ সম্পত্তি গোপন ও কর ফাঁকি! আড়াই বছরের জেল হল বরিস বেকারের

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও গনগনিতে মাওবাদীদের পোস্টার মেলে। ওই পোস্টারে আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থার দাবী তোলা হয়।

Outside China, these places are where Maoism is alive and kicking | South  China Morning Post

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, ধৃতদের মধ্যে ২ জন ঝাড়গ্রাম এবং ৫ জন গড়বেতার বাসিন্দা। ধৃতদের মধ্যে একজনের নাম জয়ন্ত সামন্ত। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

মাওবাদীদের নামে পোস্টার, পুলিশের জালে ৭ 

মাওবাদীদের নামে পোস্টার, পুলিশের জালে ৭ 
মাওবাদীদের নামে পোস্টার, পুলিশের জালে ৭ 

শুক্রবার সকালে সিমলাপাল থানার ভালাইডিহা গ্রামে প্রাচীন রাজবাড়ির সীমানা পাঁচিলে মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার দেখা যায়। পুলিশ জানতে পেরে পোস্টারগুলি ছিঁড়ে দেয়। পোস্টার গুলিতে তৃণমূল নেতা এবং পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কোনও পোস্টারে লেখা কিষেনজি অমর রহে। আবার কোনও পোস্টারে লেখা দুর্নীতিগ্রস্থ নেতা ও পুলিশের মাওবাদীদের হাত থেকে রেহাই নেই। পোস্টারগুলি কারা দিয়েছে? তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন