নজরবন্দি ব্যুরো: শাসকদলের হয়ে কাজ করছে এলাকার পুলিশ, তৃণমুলের তৈরি মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের, সেই অভিযোগেই প্রার্থী সহ দলীয় কর্মীরা ঘেরাও করলেন থানা। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার।
আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষাতেও মেলেনি সব ভোট সামগ্রী, কমিশনের উদাসীনতায় ক্ষুব্ধ শিক্ষকরা।


সাইথিয়ার বিজেপি প্রার্থী প্রিয়া সাহার নেতৃত্বে এলাকার বিজেপির সমর্থকেরা বিক্ষোভ দেখিয়েছেন পাড়ুই থানার সামনে। তাঁদের অভিযোগ শাসক দলের হয়ে একাধিক মিথ্যে মামলায় গেরুয়া শিবিরের কর্মীদের ফাঁসাচ্ছেন স্থানীয় পুলিশ। শুধু তাই নয়, তাঁরা অভিযোগ করেছেন পুলিশের সাহায্যেই এলাকা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল আশ্রিত গুন্ডারা।
সব জেনেও পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। আজকের বিক্ষোভ থেকে তাঁদের বক্তব্য, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ পুলিশ, নিরপেক্ষ কাজ না করে শাসক দলের অঙ্গুলি হেলনে চলে বলেও দাবি করেছেন তাঁরা।সেই অভিযোগেই আজ থানার সামনে বিক্ষোভ দেখন প্রার্থী প্রিয়া সহ বিজেপির দলীয় কর্মীরা।
বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ তাঁদের দাবি ছিল এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে পুলিশকে। কোনো দলের পক্ষপাতিত্ব করলে হবে না।









