দীর্ঘ অপেক্ষাতেও মেলেনি সব ভোট সামগ্রী, কমিশনের উদাসীনতায় ক্ষুব্ধ শিক্ষকরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোটের আগে থেকেই একাধিক বিষয়ে নির্বাচন কমিশনের কমিশনের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। একাধিক ক্ষেত্রেই কোনো রকমের সমাধান পাওয়া যায়নি। ৫ম দফার ভোটের ঠিক আগের দিন ফের একবার কমিশনের অব্যবস্থার কথা সামনে উঠে এলো। কাল ভোট পঞ্চম দফার। রাজ্যের মোট ৬ টি জেলায় ৪৬টি আসনে হবে পঞ্চম দফার নির্বাচন। তার আগেই আজ নিজদের জায়গা পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা।

আরও পড়ুনঃ শীতলকুচি কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টে অধীর চৌধুরী।

কিন্তু সেখানে গিয়েই একাধিক বিপত্তির মুখে পড়তে হয়েছে তাঁদের।সূত্রের খবর, একাধিক ডিস্পরসাল সেন্টারে ভোটের সরঞ্জাম বিতরণ ঘিরে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। নিজেদের সামগ্রীর দায়িত্ব নেওয়ার পর ভোট কর্মীরা দেখেছেন কারো ব্যাগে নেই ৭A ফর্ম, কথাও নেই ইনক প্যাড, envelops for designated forms, duatingusing mark সহ একাধিক জিনিস নেই সব ব্যাগে। ২০৬ বর্ধমান দক্ষিণ ডিস্পরসাল সেন্টারে ভোটের সরঞ্জাম বিতরণ সময় অনেক ভোট কর্মী দেখেন তাঁদের ব্যাগে নেই প্রয়োজনীয় সব জিনিস। অভিযোগ কারণ জানতে চাইলে সঠিক কোনো তথ্য দেননি কাউন্টারে থাকা কর্মীরা।

স্বাভাবিক ভাবেই অর্ধেক জিনিস পত্র নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে যেতে নারাজ কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন। এই চরম অব্যবস্থার অবিলম্বে সমাধান না হলে ভোট বয়কটের ডাক দেবেন বলেও জানিয়েছেন তাঁরা। অন্যদিকে একই চিত্র বরানগরেও। বরানজর বিধানসভার গুরুনানক ডেন্টাল হসপিটালে এখনো এসে পৌঁছয়নি সকল ভোটিং মেটিরিয়ালস। স্বাভাবিক ভাবেই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় থাকতে হয়েছে ভোট কর্মীদের। তবে তাঁরা প্রশ্ন তুলছেন, সুষ্ঠ ভোট গ্রহণের দাবিতে ৮ দফা জুড়ে ভোটের তালিকা তৈরির পরেও, এই পরিমাণ উদাসীনতা কেনো? এর আগেও কমিশনের একাধিক পদক্ষেপ অব্যবস্থার কথা তুলে সরব হয়েছেন ভোট কর্মীরা।

প্রতিবাদ জানিয়েছে শিক্ষা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। গতকালই প্রতিবাদ জানিয়েছিল কমিশনের অন্য আরেকটি সিদ্ধান্তের ওপর। যেখানে করোনা কলে অতিরিক্ত ভোট কর্মী মজুত রাখার জন্য আচমকা চিঠি দিয়ে একদিনের ট্রেনিংয়ে শিক্ষকদের ভোটের কাজে পাঠানো হচ্ছিল। তার পরেই আজকের এই অব্যবস্থা। এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কংকর অধিকারী জানিয়েছেন, “বর্ধমান দক্ষিণের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিসিতে অব্যবস্থা। ভোট কর্মীরা সঠিক ভোটিং মেটিরিয়ালস পাচ্ছেন না। সারাদিন গাদাগাদি ভিড়ে গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা।

দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে নির্বাচন কমিশন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এভাবে চলতে থাকলে আমরা ভোট কর্মীগণ আমাদের ডিউটি বয়কট করতে বাধ্য হব। ৮ দফা নির্বাচনে কম কম বিধানসভা ভোট করেও এই অব্যবস্থা হবে কেন? এর ফল ভোগ করতে হচ্ছে সম্পূর্ণরূপে ভোট কর্মীদের।” আবেদন জানিয়েছেন যত দ্রুত সম্ভব সমস্যার সমাধনের জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত