নজরবন্দি ব্যুরোঃ শীতলকুচিতে সেনার গুলির আঘাতে গ্রামবাসীর মৃত্যুতে সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টে আবেদন করলেন অধীর চৌধুরী। এই নিয়ে আজ হাইকোর্টে আবেদন করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন ‘‘চারটে জলজ্যান্ত মানুষের মৃত্যু হল। অথচ তা নিয়ে দু’টো রাজনৈতিক দলের তরজা চলছে।
আরও পড়ুনঃ ভোট নিয়ে আরও সতর্ক কমিশন, ৫দফার ভোটে বাড়ছে বাহিনী, বাড়ছে নির্দেশিকা


তাই সত্যি যাতে সামনে আসে সে জন্যই সিবিআই তদন্তের দাবি।’’ এই ঘটনার তদন্তভার ইতিমধ্যেই সিআইডি নিলেও অধীরের দাবি, শীতলখুচি-কাণ্ডের তদন্ত করার এক্তিয়ার নেই রাজ্য পুলিশের সিআইডি। তাঁর যুক্তি, গুলি যেহেতু চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী তাই নিরপেক্ষ তদন্তের জন্য তদন্ত সিবিআইকেই দেওয়া উচিত।
এদিকে দায়িত্ব হাতে পাওয়ার পর একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করেছে রাজ্যের এই গোয়েন্দা সংস্থা। মাথাভাঙা থানা থেকে ইতিমধ্যেই শীতরখুচি সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠিয়েছেন সিআইডি-র তদন্তকারী অফিসাররা। এর মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্তের দাবি জানালেন বহরমপুরের কংগ্রেস সাংসদ।
সিআইডি তদন্তভার নেওয়া নিয়ে জিজ্ঞাসা করা হলে অধীর বলেছেন, ‘‘সিআইডি তদন্তের উপর ভরসা নেই। সিবিআই তদন্ত করলে সত্যি সামনে আসবে।’’ এখন দেখার অধীরের আবেদনে বিচারপতি কি রায় দেন। তবে শীতলকুচির ঘটনার প্রভাব যে আগামী ভোটব্যাঙ্কে পরবে সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেসজ্ঞরা।









