ভোট নিয়ে আরও সতর্ক কমিশন, ৫দফার ভোটে বাড়ছে বাহিনী, বাড়ছে নির্দেশিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোট নিয়ে আরও সতর্ক কমিশন, প্রতি দফার ভোটের পর আগের চেয়ে আরো নিশ্চিদ্র ভোট করাতে বারবার উদ্যোগী হতে দেখা গেছে নির্বাচন কমিশনকে। তবে ভোট চতুর্থীর ঘটনার পর ৫ম দফা নিয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে সবদিক থেকেই। দেওয়া হচ্ছে কড়া নির্দেশ।

আরও পড়ুনঃ সর্বদলীয় বৈঠকের পরেও শেষ তিন দফা ভোট নিয়ে কোন সিদ্ধান্ত নিতে ব্যর্থ কমিশন।

আগামী শনিবার রাজ্যে ৬ জেলার ৪৫টি আসনে হতে চলেছে ৫ম দফার ভোট গ্রহণ। একদিকে করোনা কাল অন্যদিকে ভোট আবহ। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাজেহাল শীর্ষ কর্তারা। তবে কেন্দ্রীয় বাহিনী এবং সুরক্ষার ভোট আবহে আগের দফার পুনরাবৃত্তি চাইছে না কমিশন কোনোভাবেই। সেই কারণেই ইতিমধ্যে বাংলায় নিযুক্ত দুই পর্যবেক্ষক বৈঠক করেছেন কেন্দ্রীয় বাহিনীর সেনা প্রধানদের সঙ্গে। দেওয়া হয়েছে একাধিক নির্দেশিকা।

গত দফায় অর্থাৎ চতুর্থ দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৫ জন সাধারণ মানুষ। শীতলকুচির ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। তার মধ্যেই আগামীকাল পঞ্চম দফার ভোট। গতবারের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার যুক্তি দিলেও, সূত্রের খবর কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পরিস্থিতি সেরকম হলেও, সেখানে মেনে চলতে হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। প্রয়োজনে গ্রেপ্তার করতে পারে। জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় রেখেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে CRPF কে।

নির্দেশিকার সঙ্গেই বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। আগামী কালের ভোটে ৫ জেলার ১৫,৭৮৩ বুথে মোতায়েন থাকবে ১০৭১কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
এর মধ্যে বুথে থাকবে ৮৫৩ কোম্পানি, আর সমগ্র ভোট কাজে অন্যান্য কাজে নিযুক্ত তাহকবে বাকি ১১৮ কোম্পানি। এছাড়াও আরো কড়া নিরাপত্তার লক্ষ্যে সুরক্ষার জন্য ১৫,৭৯০ জন রাজ্য পুলিশ বাহিনী নিযুক্ত থাকবেন ৬ জেলা জুড়ে। বাড়ানো হয়েছে রাজ্য পুলিশের পর্যবেক্ষক সংখ্যাও। গত দফার ৫৫ জনের পরিবর্তে এই দফায় থাকবেন ৬৬ জন।

আগামী কালের ভোটে, সবচেয়ে বেশি কোম্পানি নিযুক্ত থাকবে পূর্ব বর্ধমানে। মোট ১৫৫ কেন্দ্রীয় বাহিনী থাকবে সেখানে, জলপাইগুড়িতে থাকবে ১২২কোম্পানি দার্জিলিং এ মোতায়েন করা হয়েছে, ৬৮ কোম্পানি, কালিম্পং এ ২১কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ৫ম দফার ভোটে। রানাঘাট পুলিশ জেলায় থাকবে ১৪০ কোম্পানি, বসিরহাট পুলিশ জেলায় থাকবে ১০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারাসাত পুলিশ জেলায় থাকবে ৬৯ কোম্পানি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে থাকবে ৫৩কোম্পানি, বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৪৬ কোম্পানি এবং কৃষ্ণনগর পুলিশ জেলায় থাকবে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত