রোনাল্ডোর পর পোগবা, সাংবাদিক বৈঠকে বিয়ারের বোতল সরিয়ে দিলেন ফরাসি তারকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রোনাল্ডোর পর পোগবা, সাংবাদিক বৈঠকে বিয়ারের বোতল সরিয়ে দিলেন ফরাসি তারকা। ইউরো কাপের প্রথম ম্যাচেই মারন গ্রুপে জার্মানিকে হারিয়ে তাদের যাত্রা শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। আত্মঘাতী গোলে জিতলেও তাদের জয়ের অন্যতম প্রধান কারিগর ম্যান ইউ তারকা পল পোগবা। এদিকে ম্যাচ শেষে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেই কাণ্ড ঘটিয়ে বসলেন ফরাসি মাঝমাঠের অন্যতম ভরসা পল।

আরও পড়ুনঃ একগুচ্ছ মন্ত্রী সাক্ষাতের পর আজ দিল্লীতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে রাজ্যপাল।

সাংবাদিক বৈঠকে তাঁর আসনের সামনে রাখা ছিল ঠাণ্ডা পানীয় কোকাকোলা , জল ও হেইনিকেন নামক আন্তর্জাতিক সংস্থার বিয়ারের বোতল। বৈঠক শুরুর আগেই বাকি জিনিষে হাত না দিলেও নিজের সামনে রাখা বিয়ারের বোতলটি সরিয়ে দেন পল। কিন্তু কেন তিনি হটাৎ এমন কাণ্ড করলেন। যানা যাচ্ছে মুসলিম ধর্মাবলম্বী পল অত্যন্ত ধর্মপ্রাণ। তাই অ্যালকোহলের বোতল তিনি ছুঁয়েও দেখেন না। তাই তা সামনে থেকে সরিয়ে দেন তিনি। কোন অসৎ উদ্দেশ্যে এই কাজ তিনি করেননি বলেই জানা যাচ্ছে। তবে এতে কি আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে ইউরোর স্পনসর ওই বিয়ার সংস্থাকে?

এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই। কারন দুদিন আগেই প্রায় একই ধরনের ঘটনায় প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে টুর্নামেন্টের আরেক স্পনসর ঠাণ্ডা পানীয়ের আন্তর্জাতিক সংস্থা কোকাকলাকে। সাংবাদিক বৈঠক করতে এসে যখন পর্তুগাল অধিনায়ক তথা ফুটবল মহাতারকা সামনে রাখা ঠাণ্ডা পানীয়ের বোতল সরিয়ে জলের বোতল রেখে তা খাওয়ার ইঙ্গিত দেন। স্বাস্থ্য সচেতন সিআরসেভেন এই সমস্ত ঠাণ্ডা পানীয় ছুঁয়ে দেখেন না। তাই সবাইকে এগুলি না খেয়ে জল খাওয়ার বার্তা দেন।

রোনাল্ডোর পর পোগবা, সাংবাদিক বৈঠকে বিয়ারের বোতল সরিয়ে দিলেন ফরাসি তারকা। যদিও এরপর সংস্থাটিকে ৪ বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। একধাক্কায় ৩৩ শতাংশ নেমে আসে কোকাকোলার শেয়ার। এই নিয়ে ফিফাকে সতর্ক করে ওই কোম্পানি। এরই মধ্যে একই ঘটনা ঘটালেন আরেক তারকা পোগবা। এখন দেখার এর ফলে কোন আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় কিনা হেইনিকেনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর