একগুচ্ছ মন্ত্রী সাক্ষাতের পর আজ দিল্লীতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে রাজ্যপাল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একগুচ্ছ মন্ত্রী সাক্ষাতের পর আজ দিল্লীতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে রাজ্যপাল। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দুদিন আগেই দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রাজবনে যান জনা ২৪ বিধায়কও। এই বৈঠকের পরদিনই তিনদিনের সফরে সস্ত্রীক দিল্লীর উদ্দেশ্যে উড়ে যান রাজ্যপাল জগদীপ ধনখর।

আরও পড়ুনঃ আজ থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা সরছে মুকুল রায়ের।

কানাঘুষো শোনা যাচ্ছিল সেখানে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী তথা শাহ-মোদীর সঙ্গে বৈঠক করে রাজ্যের বিরুদ্ধে নালিশ জানাতে পারেন রাজ্যপাল। সেই মত গতকাল কেন্দ্রীয় কয়লামন্ত্রী সহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। তবে এখনও পর্যন্ত রাজ্যপালকে তলব করেননি অমিত শাহ। কেন্দ্রের অন্যান্য একাধিক মন্ত্রীর সঙ্গে আলোচনা হলেও তা সৌজন্যমূলক বলেই ছেড়েছেন ধনখড়। এদিকে আজ সস্ত্রীক তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন।

বৃহস্পতিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে নিজেই সেকথা জানিয়েছেন রাজ্যপাল। উল্লেখ্য, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজ্যপাল, বিশেষত ভোট পরবর্তী সময়ে। তবে কি রাষ্ট্রপতিকে সেই বিষয়েই নালিশ জানাবেন তিনি। নিজেই টুইট করে বৈঠকের কথা জানালেও কি বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে সে বিষয়ে তিনি কিছু জানাননি। যদিও ইতিমধ্যেই এই নিয়ে জল্পনা ছড়াতে শুরু করেছে। এদিকে রাজ্যপালের এই দিল্লী সফর নিয়ে ইতিমধ্যেই তুমুল সমালোচনা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও।

একগুচ্ছ মন্ত্রী সাক্ষাতের পর আজ দিল্লীতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে রাজ্যপাল। এদিকে রাজ্যে বিজেপির ব্যাকফুটে থাকা অবস্থায় রাজ্যপালের এই দিল্লী সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেসজ্ঞরা। তাই আজ রাজ্যের নজর থাকবে এই বৈঠকের দিকে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর