নজরবন্দি ব্যুরো: আজ থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা সরছে মুকুল রায়ের। আজ থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা সরছে তৃণমূল নেতা মুকুল রায়ের। এক সময়ের তৃণমূলের প্রথম সারির মুখ তারপরে গেরুয়া শিবিরের মাস্টারমাইন্ড এবং ফের পুরনো ঘরে প্রত্যাবর্তন। গত কয়েকদিন ধরে বাংলার রাজনীতি মূলত কেন্দ্রীভূত হয়েছে তাঁকে ঘিরেই। প্রথম কয়েকদিন জল্পনা ছিল রায়সাহেব পদ্মবন ছেড়ে আসবেন জোড়াফুলে।
আরও পড়ুনঃ রাজ্যপাল বৈঠকে ব্যস্ত দিল্লিতে, আর এদিকে নতুন রাজ্যপাল নিয়োগ নিয়ে জল্পনা
ঘটেছেও তাই। তার পর থেকেই পুরনো ঘরে প্রত্যাবর্তন এবং তৃণমূলের দায়িত্ব নিয়ে চলছে জোর চর্চা। গেরুয়া শিবিরে থাকাকালীন কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন সপুত্রক মুকুল রায়। তবে তৃণমূলে আসার পর থেকেই তিনি দাবী জানিয়েছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা সরানোর জন্য। সূত্রের খবর আজ থেকেই সরতে চলেছে তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা। অর্থাৎ সিআরপিএফ নিরাপত্তা পাবেন না তিনি আর। ইতিমধ্যে গত শনিবারই নিরাপত্তা সরানো হয়েছে তাঁর পুত্র শুভ্রাংশু রায়েরও। তবে এবার থেকে রাজ্য সরকারের তরফে ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন মুকুল রায়। একসময়ের তৃণমুলের অন্যতম প্রধান মুখ।
দলের সর্বভারতীয় সভাপতি। তবে লক্ষ্য নড়েছিল ২০১৫ থেকেই। তার পরে ২০১৭ সালে মমতার হাত ছেড়ে যোগ দেন মোদির দলে। বাংলায় ২০১৯ এর লোকসভায় বিজেপিকে বেশ ভালো সাফল্য এনে দিয়েছিলেন তিনি। তবে তার পর থেকেই কর্যত নিষ্ক্রিয় হয়ে দেখা যায় রায়সাহেবকে। ২১ এর হাইভোল্টেজ নির্বাচনে বিজেপির আদি নব্য নেতারা যখন লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরিতে ব্যস্ত ছিলেন তখন নিজের ফ্ল্যাটে একপ্রকার চুপ করে বসে ছিলেন মুকুল।
আজ থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা সরছে মুকুল রায়ের। অনেকেই বলেন তার আগেই একাধিক বিষয় নিয়ে মন কষাকষি এবং গেরুয়া শিবিরের প্রবল হিন্দুত্ববাদী রাজনীতি থেকে মন উঠছিল তাঁর।তার পরেই শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের পুরনো ঘরে ফিরেছেন তিনি। পুরনো সহকর্মীর সঙ্গে সব মান অভিমান দূরত্ব ঘুচিয়ে জায়গা ফিরিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।



