৬ মার্চ ফের রাজ্যে প্রধানমন্ত্রী। বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়া নিয়ে উত্তাল সন্দেশখালি। শাহজাহানের গ্রেফতারির পর কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছেন সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা। বিজেপি সন্দেশখালির ৫ জন নির্যাতিতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাসাতের সভায় নিয়ে যেতে চায়। তবে জানা যাচ্ছে, তাদের এই পরিকল্পনা কার্যত ভেস্তে দিতে চাইছে।

আরও পড়ুন : লোকসভায় প্রার্থী হচ্ছে ‘দিদি নাম্বার ওয়ান’! কোন কেন্দ্রে দাঁড়াচ্ছেন তিনি?
যদিও সে কথা উড়িয়ে দিচ্ছে রাজ্যের শাসক শিবির। কিন্তু নির্যাতিতাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর (Narendra Modi) ডাক কি কখনও অস্বীকার করা সম্ভব? যেকোনো চাপ এলেও তারা যাবেন। সন্দেশখালির এক নির্যাতিতা বলেন, “আমার ইচ্ছা অবশ্যই রয়েছে। মুখ্যমন্ত্রী ডাকলেও যাব। প্রধানমন্ত্রী ডাকলেও যাব। কিছু লোক সমস্যা তৈরি করছে। ওরা বললেও যাব। না বললেও যাব।”

আরও এক নির্যাতিতা জানালেন, “ওরা বারণ করলেও যাব। আমাদের বারণ করবে কেন? চাপ এলেও যাব। এখানে কী কী হয়েছে প্রধানমন্ত্রীকে বলব।” শাসক দলের বিধায়ক সুকুমার মাহাত যদিও জানিয়েছেন, “এখন যদি বিজেপি-র লোকজন ভয় দেখান যে প্রধানমন্ত্রীর জনসভায় যেতে হবে। চাপ দেন। তাহলে ওনারা যাবেন। আমাদের কোনও আপত্তি নেই।”

প্রধানমন্ত্রীর সভায় যেতে বাধা, সন্দেশখালির নির্যাতিতারা বললেন-‘চাপ এলেও যাব’
গত ২ মাস ধরে শিরোনামে উত্তর ২৮ পরগণার সন্দেশখালি। জমি দখল, বাড়ি ভাংচুর, মহিলাদের ধর্ষণ সহ একাধিক অভিযোগ উঠেছে। পথে নেমেছিলেন গ্রামের মহিলারা। কখনও রাজ্যপালের কাছে, কখনও মহিলা কমিশন, কখনও এসসি – এসটি কমিশনের কাছে তাদের ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সাক্ষাৎ করতে পারেন। তবে তারা আদৌ সাক্ষাৎ করতে পারবেন কিনা সেটা সময় বলবে?



