লোকসভা নির্বাচনের আগে ডামাডোল তৃণমূল শিবিরে। বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়। সোমবার বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর ইস্তফাপত্র জমা দেন। পয়লা মার্চ তিনি দলীয় পদ থেকেও ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। রবিবারই জানা যায়, দল ছাড়তে চলেছেন তাপস।
আরও পড়ুন: এক দফায় ভোট চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল, অভিযোগ বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়েও



সোম সকালে তাঁর বাড়িতে চলে যান দলের দুই সতীর্থ কুণাল ঘোষ ও ব্রাত্য বসু। কিন্তু তাপসের মানভঞ্জনে ব্যর্থ হলেন তাঁরা। এবার কি বিজেপিতে যোগ দেবেন তাপস? রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। আর এই জল্পনার মাঝেই শোনা যাচ্ছে বরানগরের বিধায়কের বিজেপিতে যোগ দেওয়া যেন শুধুই সময়ের অপেক্ষা।



আর সেখানে যোগ দিয়েই তিনি ভোটে দাঁড়াবেন বিজেপির হয়ে। আর সব ঠিকঠাক থাকলে উত্তর কলকাতার আসন থেকে লড়তে চলেছেন তিনি। সম্প্রতি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাপস রায়।
শনিবারই তিনি অভিযোগ করেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ই নাকি তাঁর বাড়িতে ইডি আধিকারিকদের পাঠিয়েছিলেন। তবে তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন কি না তা নিয়ে বলতে গিয়ে তিনি জানান,
বিজেপি-তে তাপস রায়! ভোটে লড়বেন উত্তর কোলকাতা থেকে, জল্পনা তুঙ্গে

“কোনও কিছু লুকোনোর নেই। যদি কিছু করি, সেটা সকলকে জানিয়েই করব”।লোকসভার আগে দীর্ঘদিনের ‘সৈনিক’ তাপস রায়ের দলত্যাগ তৃণমূলের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।







