নজরবন্দি ব্যুরোঃ দেশের কোভিড পরিস্থিতি নিয়ে শনিবার সকালে জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের কোভিড পরিস্থিতি এবং টিকাকরণ নিয়ে আলোচনা এই বৈঠকে। করোনার নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে জরুরী বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
কড়া বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে দেশে করোনাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে পুরোদমে। এর জেরে দৈনিক সংক্রমণও কমেছে অনেকখানি। নিম্নমুখী অ্যাকটিভ কেসও। কিন্তু এসবের মধ্যেও চিন্তায় ফেলছে কোভিডের নয়া স্ট্রেইন।


আরও পড়ুনঃ জেলায় জেলায় শীতের আমেজ, কি বলছেন আবহাওয়াবিদরা?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পোশাকি নাম দিয়েছে ‘ওমিক্রন’। কীভাবে করোনার নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ কে প্রতিহত করা সম্ভব, তা নিয়েই আজ সকাল সাড়ে ১০টা নাগাদ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে করোনা সংক্রমণের যখন শেষের শুরু হয়েছে, সেই সময়ই ফের সামনে এসেছে করোনার অভিযোজিত নতুন রূপ বি.১.১.৫২৯ ( B.1.1.529)।
অতি সংক্রামক এই নতুন ভেরিয়েন্টটি নাকি করোনা টিকা কেও হার মানাতে সক্ষম, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এরপরই গোটা বিশ্বে নতুন করে করোনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যাপক পতন হয়েছে শেয়ার বাজারে, কমেছে তেলের দাম।



বিশ্ব অর্থনীতিতেও এর ব্যপক প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সাউথ আফ্রিকায় ধরা পড়েছে করোনার নতুন ভেরিয়েন্টটি নাকি করোনা টিকা কেও হার মানাতে সক্ষম, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এরপরই গোটা বিশ্বে নতুন করে করোনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। । হংকং, ইজরায়েল, বেলাজিয়ামে ছড়িয়ে পড়েছে নতুন ভ্যারিয়েন্ট। কোভিড ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও কীভাবে শরীরের মধ্যে এই ভাইরাস প্রবেশ করল আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮,৩১৮ জন। যা শুক্রবারের তুলনায় কিছুটা কম। মোট আক্রান্তের সংখ্যা ৩,৪৫,৬৩,৭৪৯। একদিনে মৃত্যু হয়েছে ৪৬৫ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৬৭,৯৩৩। দৈনিক আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে কেরল। রাজ্যে একদিনের করোনা আক্রান্ত হয়েছেন ৪,৬৭৭ জন।
করোনার নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’, সংক্রমণের ক্ষমতা সব্বচেয়ে বেশী

কর্ণাটকে একদিনে আক্রান্তের সংখ্যা ৪০২। তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত ৭৪৬ জন। রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৭১০ জন। মিজোরামে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৯ জন। তবে এবার নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ভ্য়ারিয়েন্টটি। বিশেষজ্ঞরা জানাছেন এখনি সাবধান না হলে মহামারীর আকার নেবে করোনার নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’।
সারা দেশজুড়ে জোরকদমে চলছে করোনার টিকাকরণ। দেশে ১২১.১ কোটি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। প্রথম ডোজ ৭৭.৯ কোটি। দ্বিতীয় ডোজ ৪৩.২ কোটি। যে সমস্ত রাজ্যে কোভিড ভ্যাকসিনের ডোজ কম, সেখানে তৎপরতা বেড়েছে প্রশাসনের৷







