দু’দিনের পোল্যান্ড সফর সেরে ইউক্রেনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সে দেশের রাজধানী কিয়েভে পৌঁছলেন তিনি। আজই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মোদি। এই বৈঠকের দিকে নজর রয়েছে কূটনৈতিক মহলের। কিছুদিন আগেই রাশিয়া গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। কয়েক বছর ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায়।
যুদ্ধের কারণে কিয়েভে আকাশসীমা বন্ধ রয়েছে। সেই কারণে একটি বিশেষ ট্রেনে করে পোল্যান্ড থেকে ইউক্রেনে এসেছেন মোদি। এই ট্রেনটির নাম ‘ট্রেন ফোর্স ওয়ানে’। সময় লেগেছে ২০ ঘন্টা। তবে, এই ট্রেন অত্যন্ত আরামদায়ক এবং নিরাপদ। এই ট্রেনটিকে বলা হয় ‘লৌহ কূটনীতি’। মোদির আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক প্রমুখ এই ট্রেনে সফর করেছেন।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যে খুব কম দেশের রাষ্ট্রনায়কই দু’দেশে গিয়েছেন। সেখানে নরেন্দ্র মোদি সেই কাজ করলেন। এর আগে যখন রাশিয়া যান তিনি তখন আমেরিকাও সমালোচনা করে। জেলেনস্কিও সমালোচনা করেন মোদি। কিন্তু, ভারত যে শান্তির পক্ষে তা আরও একবার প্রমাণ করতেন আজ জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, ইউক্রেনে জেলেনস্কির সঙ্গে আজকের বৈঠকে চলমান যুদ্ধ ছাড়াও বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, জনগণের মধ্যে ভাব বিনিময়, মানবিক সহায়তা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের আরও বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পোল্যান্ডে অনাবাসী ভারতীয়দের আয়োজিত একটি অনুষ্ঠানে মোদি সাফ বলেন, “ভারত শান্তির পক্ষে। এটা যুদ্ধের সময় নয়।”









