আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে ‘মিনি ভারত’ বললেন প্রধানমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

 নজরবন্দি ব্যুরো: গোটা ভারতবর্ষের মানুষ এক বছর আগে সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল। প্রধানমন্ত্রী মোদির বিরোধিতা করেছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সেই সময় প্রতিবাদীদের দমনপীড়নের অভিযোগ তোলা হয়েছিল।

আরও পড়ুন: নিজের কথা রাখলেন, করোনার ভ্যাকসিন নিলেন জো বাইডেন

এবার সেই আলিগড় বিশ্ববিদ্যালয়ে শতবর্ষ উদযাপন মঞ্চেই প্রধান অতিথীর আসনে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে ‘মিনি ভারত’ বলে সম্বোধন করেন।

আলীগড় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকেই আমাকে বলেছেন আমুর ক্যামপাস যেন একটি শহর। বিভিন্ন বিভাগ, ডজন খানেক হস্টেল, বহাজারেরও বেশি অধ্যাপক-অধ্যাপিকা নিয়ে আমু যেন এক মিনি ভারত। এখানে যে বৈচিত্র দেখা যায় তা কেবল বিশ্ববিদ্যালয়ের নয়, গোটা দেশের শক্তি।আমুর ভবনগুলির সঙ্গে সংযুক্ত শিক্ষার ইতিহাস হল ভারতের মূল্যবান আতিহ্যের নজির। আমি প্রায়শই বিদেশ সফরের গিয়ে আমুর প্রাক্তনীদের সঙ্গে দেখা করি, যারা খুব গর্বের সঙ্গে বলেন যে তাঁরা আমুতে পড়াশোনা করেছেন’।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে ‘মিনি ভারত’ বললেন প্রধানমন্ত্রী, তিনি আরও বলেন,“বিশ্বের যে যেখানেই যান না কেন, আমুর প্রাক্তননীরা ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন । গত ১০০ বছর ধরে আমু আধুনিক ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা দিয়ে লক্ষ লক্ষ জীবনকে সমৃদ্ধশালী করেছে। সমাজের জন্য কিছু করার ক্ষেত্রে পড়ুয়াদের অনুপ্রাণিত করেছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত