নিজের কথা রাখলেন, করোনার ভ্যাকসিন নিলেন জো বাইডেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিজের কথা রাখলেন মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেন । করোনার সম্ভাব্য ভ্যাকসিন নিলেন তিনি ।  আর তা পুরোটাই লাইভ সম্প্রচারও করা হল । ইতিমধ্যেই ভ্যাকসিন নেওয়ার ছবি টুইটারে শেয়ার করেন বাইডেন ।

আরও পড়ুন: ‘ওঁনার চিকিত্সার প্রয়োজন’, রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ কুণাল ঘোষের

ছবি শেয়ার করে বাইডেন লেখেন, “আজ আমি করোনার ভ্যাকসিন নিলাম । যেসব বিজ্ঞানী ও গবেষক নিরলস চেষ্টা করে এটিকে তৈরি করেছেন তাঁদের ধন্যবাদ । আমার প্রিয় অ্যামেরিকাবাসী, আর কোনও চিন্তা নেই । ভ্যাকসিন বাজারে এলেই আপনারা নিতে পারেন ।”

biden

প্রসঙ্গত, মারণ করোনার সংক্রমণে অ্যামেরিকায় ইতিমধ্যেই ৩ লক্ষ ১৭ হাজার জনের মৃত্যু হয়েছে । এহেন অবস্থায় কবে ভ্যাকসিন বাজারে আসবে এবং তা কতটা কার্যকরী হবে সে নিয়ে চিন্তায় রয়েছেন আমেরিকাবাসী। এদিকে মূলত তাড়াহুড়োর মধ্যে ফাইজার ভ্যাকসিন বাজারে আসায়, তার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা ভেবে ভ্যাকসিন নিতে আগ্রহ প্রকাশ করেননি অনেকেই । যদিও নিজের দেশবাসীকে আশ্বস্ত করতে এই ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে আগ্রহপ্রকাশ করেন বাইডেন ।


 নিজের কথা রাখলেন, করোনার ভ্যাকসিন নিলেন জো বাইডেন, সোমবার বিকেলে নিউইয়র্কের ক্রিস্টিনা কেয়ার হাসপাতালে পৌঁছে যান তিনি । এরপর তাঁকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয় । এদিকে এই ভ্যাকসিনের জন্য স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান বাইডেন । ভ্যাকসিন নেওয়ার পর তিনি বলেন, “যে তৎপরতার সঙ্গে ভ্যাকসিন তৈরি করা হয়েছে তা প্রশংসনীয় । একবার এই ভ্যাকসিন বাজারে চলে এলেই বাসিন্দারা তা নিতে পারবেন ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত