পাহাড়ে প্রধানমন্ত্রী, আজ অভিজিতের রাজনৈতিক ‘অভিষেক’

এখন পর্যন্ত কোন রাজনৈতিক সভায় যোগ দেন নি তিনি। বিজেপিতে যোগের পরে এটাই তার প্রথম রাজনৈতিক সভামঞ্চ। অর্থাৎ আজ অভিজিতের রাজনৈতিক 'অভিষেক'।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনে লোকসভা নির্বাচন (Loksobha Election 2024)। সেই আবহে আজ বঙ্গে ফের প্রধানমন্ত্রী। শনিবার উত্তরবঙ্গে জোড়া কর্মসুচি প্রধানমন্ত্রীর।আজ শিলিগুড়িতে প্রথম রাজনৈতিক সভায় যোগ দিতে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে বাংলায় চারবার সভা করলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই অভিজিতের নামে তমলুকে শুরু হয়েছে দেওয়াল লিখন।

পাহাড়ে প্রধানমন্ত্রী, আজ অভিজিতের রাজনৈতিক 'অভিষেক'

আরও পড়ুন : করোনার পর এবার চিন্তা বাড়াচ্ছে ‘প্যারট ফিভার’, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এবার পাহাড়বাসীর মন জয় করতে চায় মোদী (Narendra Modi)। বিজেপি আজকের সভার প্রধান আকর্ষণ অভিজিতের উপস্থিতি। ৫ মার্চ ডাকযোগে বিচারপতি পদ থেকে ইস্তফার পরে ৭ মার্চ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি নেতা সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি।

পাহাড়ে প্রধানমন্ত্রী, আজ অভিজিতের রাজনৈতিক 'অভিষেক'
পাহাড়ে প্রধানমন্ত্রী, আজ অভিজিতের রাজনৈতিক ‘অভিষেক’

পাহাড়ে প্রধানমন্ত্রী, আজ অভিজিতের রাজনৈতিক ‘অভিষেক’

এখন পর্যন্ত কোন রাজনৈতিক সভায় যোগ দেন নি তিনি (Abhijit Ganguly)। বিজেপিতে যোগের পরে এটাই তার প্রথম রাজনৈতিক সভামঞ্চ। অর্থাৎ আজ অভিজিতের রাজনৈতিক ‘অভিষেক’। প্রসঙ্গত ২০১৯ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফলাফল করেছিল বিজেপি। ২০২৪ এর মহারণের প্রাক্কালে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত