করোনা ভাইরাসের পর এবার নতুন আতঙ্ক ‘প্যারট ফিভার’ (Parrot Fever)। সতর্ক করল হু (World Health Organisation)। এবার ‘প্যারট ফিভারে’র প্রকোপ ইউরোপের একাধিক দেশে। এখন পর্যন্ত জানা যাচ্ছে এই জ্বরে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। হু মারফত জানা যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে যেমন অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, সুইডেন এবং নেদারল্যান্ডসে বেশী আক্রান্ত ধরা পড়েছে।

আরও পড়ুন : রাহুল ওয়ানড়ে, তবে আমেঠি নিয়ে জিইয়ে রইল সাসপেন্স, সেখানে কি প্রিয়াঙ্কা?
বেশীরভাগ ক্ষেত্রেই বাড়ির পোষা বা হঠাৎ উড়ে আসা পাখির অথবা পোলট্রির হাঁস- মুরগির সংস্পর্শে এসে এই রোগ ছড়ায়। ২০২৩ সালের শেষ দিকে এই রোগের আবির্ভাব ঘটে। ২০২৪ সালের গোড়ার দিকে এর প্রাদুর্ভাব বাড়ছে।

যে ব্যাকটেরিয়া থেকে এই রোগ ছড়াচ্ছে তার নাম চ্যামিডোফিলা সিট্টাসি। প্রধানত পাখির দেহে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। এই রোগের প্রধান লক্ষণ হল, মাথা যন্ত্রণা, গায়ে ব্যথা, শুকনো কাশির মত সমস্যা শুরু হয়। মূলত ফুসফুসে আক্রমণ করে এই ব্যাকটেরিয়া।

করোনার পর এবার চিন্তা বাড়াচ্ছে ‘প্যারট ফিভার’, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
তবে দ্রুত অ্যান্টিবায়োটিকের প্রয়োগ হলে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব। এই রোগ সমন্ধে আরও তথ্য সংগ্রহের কাজ হচ্ছে। তবে এই রোগে আক্রান্ত পাখির মাংস না খেলে সংক্রমণ ছড়াবে না বলে দাবী করছে আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।



