শিয়রে লোকসভা নির্বাচন (Loksobha Election 2024)। তার আগে ফের দলবদলের ঘটনা। প্রতিনিয়ত বদলাচ্ছে রাজনীতি। পুরনো জোটে ফিরছে অনেক দল। এই আবহে জানা যাচ্ছে শুক্রবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। ইন্ডিয়া জোটের আপত্তি সত্ত্বেও কেরলের ওয়ানড়েই প্রার্থী রাহুল গান্ধী (Rahul Gandhi)। সূত্রের খবর বৃহস্পতিবার ৬০ আসনের প্রার্থী তালিকায় শিলমোহর দিল কংগ্রেসের নির্বাচনী কমিটি।

আরও পড়ুন : নারী দিবসে মা বোনেদের প্রধানমন্ত্রীর উপহার, অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম
তাতে ওয়ানড়ে কেন্দ্র থেকে নাম রয়েছে রাহুল গান্ধী। তাহলে আমেঠি থেকে কে দাঁড়াচ্ছেন? সেই সাসপেন্স অবশ্য কাটেনি। গতকাল মূলত কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা, ছত্তিশগড়, দিল্লি নিয়ে। কংগ্রেস ঠিক করেছে, কেরলের সব বিদায়ী সাংসদকেই ফের টিকিট দেওয়া হবে। যার অর্থ ওয়ানড়ে রাহুল এবং তিরুঅনন্তপুরমে শশী থারুরই প্রার্থী হবেন।

বামেদের তরফে অবশ্য রাহুলকে নিয়ে আপত্তি করা হয়েছিল। এদিকে রাহুলের নাম ওয়ানড়ে চূড়ান্ত হয়ে যাওয়ায় আমেঠি থেকে তিনি দাঁড়াবেন কিনা তা নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে। আসলে আমেঠির সাংসদ স্মৃতি ইরানি রাহুলকে চ্যালেঞ্জ করেছেন, আগের বারের মতো দু জায়গায় না দাঁড়িয়ে শুধু আমেঠিতে প্রার্থী হন।

রাহুল ওয়ানড়ে, তবে আমেঠি নিয়ে জিইয়ে রইল সাসপেন্স, সেখানে কি প্রিয়াঙ্কা?
কংগ্রেসের (Congress) একটা অংশ মনে করছে, এরপর রাহুল দুই জায়গায় প্রার্থী হলে তাঁর ভাবমূর্তিই খারাপ হবে। আগামী সোমবার ফের কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠক রয়েছে। সেদিনই ঠিক হয়ে যাবে আমেঠি কেন্দ্রে কে কংগ্রেস প্রার্থী হবেন। প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) রাজনৈতিক ভবিষ্যৎও সেদিন নির্ধারিত হতে পারে।



