‘ভুল হলে কাজ ছাড়ব, কৈলাস, বাবুল, দিলীপ ঘোষরা রাজনীতি ছাড়বেন তো?’, প্রশান্ত কিশোর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভোটের আবহে ফের একবার বোমা ফাটালেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। গতকাল টুইট করে গেরুয়া শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেছিলেন যে, ‘বাংলার আসন্ন নির্বাচনের দু’অঙ্ক পেরতে বিজেপিকে যথেষ্ট কষ্ট করতে হবে।’ এবার তিনি বললেন, ‘আমি ভুল প্রমাণিত হলে কাজ ছেড়ে দেবো। কিন্তু কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়র, দিলীপ ঘোষরা কি রাজনীতি ছাড়বেন যদি আমার কথা মিলে যায়?’

আরও পড়ুন: বিধানসভা ভোটের আগেই বিপুল শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল SSC

এক সাক্ষাৎকারে পিকে বলেন, ‘আমি অন রেকর্ড বলেছি আমার গণণা যদি ভুল হয় তবে আমি কাজ ছেড়ে দেবো। কিন্তু যারা আমার সমালোচনা করছেন, সেই কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয় এবং দিলীপ ঘোষরা কি অনরেকর্ড বলতে পারবেন যে আমি ঠিক হলে ওরা রাজনীতি ছেড়ে দেবেন ?’

সোমবার প্রশান্ত কিশোরের একটি ট্যুইট ঘিরে জল্পনা শুরু হয়। পেশা নিয়ে রীতিমতো পাশা খেলতে দেখা যায় প্রশান্তকে। প্রশান্ত দাবি করেন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অঙ্কের আসন সংখ্যা পেরোতে পারবে না৷ যার অর্থ করলে দাঁড়ায়, বিজেপি একশো আসনও পাবে না৷ শুধু তাই নয়, আত্মবিশ্বাসী পিকে-র আরও দাবি, তাঁর কথা না মিললে তিনি ট্যুইট করাই ছেড়ে দেবেন৷

এদিকে এই ট্যুইটটিকে কটাক্ষ করা শুরু করে আসরে নামে বিজেপি। কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষরা বলতে থাকেন, প্রশান্ত কিশোরকে কাজ ছাড়তে হবে।
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা ভোটে মমতার হাতে দুই অস্ত্র। এক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যজন হলেন প্রশান্ত কিশোর। ইতিমধ্যেই ভোটের স্ট্র্যাটেজি ঠিক করার দায়ভার প্রশান্তের কাঁধে দিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিকে প্রশান্ত কিশোরকে ঘিরে দলের মধ্যেই ক্ষোভ বাড়ছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

ভুল হলে কাজ ছাড়ব, কৈলাস, বাবুল, দিলীপ ঘোষরা রাজনীতি ছাড়বেন তো, যদিও ২১ এর নির্বাচনে বাংলার দখল কার হাতে তা হয়তো সময়ই বলবে। তবে এটুকু বলা যায়, আসন্ন এই ভোটে হাড্ডাহাড্ডি লড়াই কাকে বলে সেই চিত্রের সাক্ষী থাকবেন আপামর বঙ্গবাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত