School Uniform: স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগোর ব্যবহারে প্রশ্ন, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুলের পোশাককে নীল-সাদা করার পাশাপাশি বুকে বিশ্ব বাংলার লোগো লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সমগ্র শিক্ষা মিশন। স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগোর ব্যবহারে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন সৌমেন হালদার নামে এক ব্যক্তি। 

আরও পড়ুনঃ Plane Crash in China: যাত্রীর সংখ্যা ১৩৩ জন, দক্ষিণ পশ্চিম চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা

এদিন মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, স্কুলের পোষাক নীল-সাদা করার ক্ষেত্রে আপত্তি নেই। কিন্তু পোষাকের বুকে বিশ্ব বাংলার লোগো লাগানোতে আপত্তি। এই মামলার গৃহিত করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টে মামলা দায়ের করেছে অল ইন্ডিয়া স্টুডেন্ট’স ফেডারেশন। স্কুলের নিজস্ব ব্যাজ বদলে কেন বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হবে? প্রশ্ন তোলা হয়েছে সংগঠনের তরফেও। বিশ্ব বাংলার লোগো রাজ্যের হস্তশিল্প, বস্ত্রশিল্পের ক্ষেত্রকে তুলে ধরার জন্য প্রচারমূলক কাজে ব্যবহার করা হবে।

স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগোর ব্যবহারে প্রশ্ন, হাইকোর্টে মামলা দায়ের 

স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগোর ব্যবহারে প্রশ্ন, হাইকোর্টে মামলা দায়ের 
স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগোর ব্যবহারে প্রশ্ন, হাইকোর্টে মামলা দায়ের 

রবিবার সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে সমস্ত স্কুলে নীল ও সাদা রঙের পোশাকের কথা জানানো হয়েছিল। সেইসঙ্গে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের বার্তা দেওয়া হয়েছে স্কুলগুলিকে। স্কুল পড়ুয়াদের জন্য পোশাক তৈরি করবে স্বনির্ভর গোষ্ঠীগুলি।  স্কুলের ব্যাগ এবং জুতো পাবে পড়ুয়ারা। ব্যাগের উপরেও থাকবে সরকারি লোগো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন