ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের মূল্য! কলকাতায় পেট্রোল সেঞ্চুরির দোরগোড়ায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের মূল্য! কলকাতায় পেট্রোল সেঞ্চুরির দোরগোড়ায়। লকডাউন এর মাঝে ফের একবার বাড়ল জ্বালানি তেলের দাম। করোনার দ্বিতীয় ঢেউ আসতেই দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে লকডাউন। আমাদের রাজ্য তার বাইরে নয়। আর এই লকডাউন এর মাঝেই কাজ হারিয়েছেন বহু মানুষ। ফলে সেই সমস্ত মানুষ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন। এইরকম যখন পরিস্থিতি তখন দেশে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। আজ চেন্নাই পেট্রোলের দাম ৯৬ টাকা ২৩ পয়সা।

আরও পড়ুনঃ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দিলীপ কুমার।

ডিজেল ৯০ টাকা ৩৮ পয়সা। দিল্লিতে পেট্রোল ৯৪ টাকা ৭৬ পয়সা। ডিজেল ৮৫ টাকা ৬৬ পয়সা। আর মুম্বাই তো সেঞ্চুরি হাঁকিয়েছেন পেট্রোল সেখানে তেলের দাম ১০০ টাকা ৯৪ পয়সা। ডিজেলের দাম ৯২ টাকা ৯৯ পয়সা। অপরদিকে কলকাতায় ডিজেলের দাম ২৮ পয়সা এবং পেট্রোলের দাম ২৪ সাবেরে যথাক্রমে দাম হয়েছে ডিজেল অষ্টআশি টাকা ৫১ পয়সা আর পেট্রোল ৯৪ টাকা পয়সা। সব মিলিয়ে পেট্রোল-ডিজেলের দাম নিয়ে নাভিশ্বাস বাঙালিসহ ভারতবাসীর। কারণ জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে পরিবহন ব্যবস্থার উপরে এর প্রভাব পড়ে।

ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের মূল্য! কলকাতায় পেট্রোল সেঞ্চুরির দোরগোড়ায়। আর পরিবহন ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত নিত্য প্রয়োজনীয় জিনিস স্থানান্তরিত করবার জন্য কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে বেড়ে যায় পরিবহনের খরচ আর তার সাথে বারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। একে করণা পরিস্থিতিতে কাজ হারিয়ে বেকার হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। কমে গেছে দেশে মাথাপিছু আয়। এই অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়াতে না বিশ্বাস আপামর ভারতবাসীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত