শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দিলীপ কুমার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দিলীপ কুমার। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে আজ সকালে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। এই মুহূর্তে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই নায়ক।

আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নামে বিপুল টাকা আত্মসাৎ, গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ ২ নেতা।

দিলীপ কুমারের শ্বাসকষ্ট নিয়ে স্ত্রী সায়রা বানু সাংবাদিকদের জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল দিলীপের। কিন্তু আজ সকালে সেটা বেড়ে যাওয়ায় তাকে কোভিড নয় এই রকম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান এই মহামারীর সময় দিলীপ কারো সঙ্গে সাক্ষাৎ করেন নি কারণ দিলীপের এই মুহূর্তে ইমিউনিটি পাওয়ার যথেষ্ট কম।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দিলীপ কুমার। কোভিড মহামারীতে গত বছরই নিভৃতে বসে যান দিলীপ কুমার এবং সেখান থেকেই তিনি টুইটারে জানান আমার স্ত্রী সায়রা কোনরকম ঝুঁকি নিতে চায় না তাই আমি নিভৃতে বসে রয়েছি‌ আপনারাও খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হবেন না কিছুদিন আগে এই বার্তাই দিয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন