নজরবন্দি ব্যুরোঃ বর্ষায় কলকাতায় জল জমে এটা অনেকদিন ধরেই দেখে আসছে কলকাতাবাসী। কিন্তু গত বছর থেকে কলকাতা কলকাতা জল জমার পরিমাণ বহু গুণ বেড়েছে আর এর প্রধান কারণ সঠিক নিকাশি ব্যবস্থার অভাব। আর এই জল জমা নিয়ে শাসকদল তৃণমূল কে কটাক্ষ করতে ছাড়েনি সমস্ত বিরোধী দল।
আরও পড়ুনঃ রোম সফর বাতিল, নিজেকে হিন্দু মহিলা পরিচয় দিয়ে কেন্দ্রকে তোপ মমতার
সামনেই পৌরসভা ভোট কলকাতাবাসী পৌরসভা ভোটের কথা শাসক এবং বিরোধী সকলেরই মাথায় আছে। কিন্তু অনেক চেষ্টা করেও জল যন্ত্রণা থেকে রেহাই দিতে পারছে না সরকার বা পুরো প্রশাসন। তাই এবার নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি সাফ জানালেন এবার থেকে নিকাশি ব্যবস্থার অনুমতি না নিয়ে কোন বড় আবাসন প্রকল্প নির্মাণ করা যাবে না। আজ সাংবাদিকদের ফিরহাদ জানান, ”নিকাশি ব্যবস্থার অনুমতি না নিয়ে এবার থেকে আর বড় আবাসন প্রকল্প নির্মাণ করা যাবে না। অনুমতি না নিয়ে আবাসন নির্মাণ করা হলে, জল জমলে তা যাবে কোথায়? তাই এবার থেকে এমন কাজ করা যাবে না।”

আর এই বিষয়ে তিনি ইতিমধ্যেই তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন। কলকাতা পৌরসভার অন্তর্গত বেশ কয়েকটি ওয়ার্ড এবং জোকার সংযুক্ত ওয়ার্ড গুলিতে যে সমস্ত আবাসন প্রকল্প গড়ে উঠেছে সেখানে রয়েছে জল জমা ও নিকাশি সমস্যা । এছাড়াও রয়েছে বাইপাস সংলগ্ন বেশ কয়েকটি আবাসন প্রকল্পে।
নতুন আবাসন গড়তে এবার নিকাশির অনুমতি বাধ্যতামূলক, জানালেন ফিরহাদ
বাইপাস সংলগ্ন আবাসন প্রকল্প গুলি যেখানে পুকুর খাল বুঝিয়ে তৈরি করা হয়েছে সেখানে মাটি ফেলে যতটা উঁচু করার দরকার তা করা হয়নি আর তার ফলেই বৃষ্টি হলেই সেখানে জল জমছে। তবে বাইপাস বা নিউটাউনের এই জল জমার দায়িত্ব পুরোপুরি নিজের গা থেকে ঝেরে ফেলেছেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন পুরসভার দায়িত্ব নেওয়ার পর এই ব্যাপারটা নিয়ে তিনিই পদক্ষেপ করেছেন।



