রোম সফর বাতিল, নিজেকে হিন্দু মহিলা পরিচয় দিয়ে কেন্দ্রকে তোপ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিদেশমন্ত্রক থেকে তাঁর রোম সফর বাতিল (Rome Tour) করে দেওয়ায় ক্ষুদ্ধ মমতা (Mamata Banerjee)। নিজেকে হিন্দু মহিলা পরিচয় দিয়ে কেন্দ্রের উদ্দেশে তিনি সরাসরি প্রশ্ন করলেন, যেখানে অন্যান্য ধর্মের বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে তাঁকে যেতে দেওয়া হল না কেন?

আরও পড়ুনঃ স্মৃতিতে আমফানের ধ্বংসলীলা আর ইয়াসের অভিজ্ঞতা, ‘গুলাব’ আশঙ্কায় ছুটি বাতিল নবান্নের।

এটা কি হিন্দুত্বের অপমান নয়? জোরালো কণ্ঠে এই সওয়ালও দেগে দেন তৃণমূল নেত্রী। আজ ভবানীপুরের ভোটপ্রচার থেকে তোপ দেগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, ‘হিংসায় জ্বলছে। মুখেই শুধু হিন্দু হিন্দু করে বিজেপি। ওখানে তো ইমাম, পোপও আমন্ত্রিত ছিলেন। আমাকে যেতে দিল না।

মনে রাখবেন, আমাকে এভাবে আটকানো যাবে না।” উল্লেখ্য আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে অনুষ্ঠিত হওয়া বিশ্বের শান্তি বৈঠকে মমতাকে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছিল রোমের সংগঠন কমিউনিটি অফ সন্ত এগিডিও।

রোম সফর বাতিল নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

বছর ভর বিশ্ব জুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেয় এই সংগঠন। শান্তির বার্তা প্রচারে এই বর্ষে অক্টোবর মাসে আমন্ত্রণ জানানো হয়েছে বহু ধর্মগুরুকে। আর সেখানেই আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন