উডবার্নে লড়ছেন অগ্নিকন্যা, ১২ঘণ্টা ধরে ক্ষোভে-উত্তাপে জ্বলছে বাংলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উডবার্নে লড়ছেন অগ্নিকন্যা, ১২ঘণ্টা ধরে ক্ষোভে-উত্তাপে জ্বলছে বাংলা। গত ১২ ঘণ্টা শয্যাশায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারের পরিবর্তে শুয়ে আছেন SSKM এর সাড়ে ১২নং কেবিনে। মুখ্যমন্ত্রীর আক্রমণের ঘটনায় উঠে এসেছে একাধিক প্রশ্ন, চলছে সমাধানের সন্ধান। বৈঠকে বসছে নির্বাচন কমিশন, সাজানো নাটক বলছে বিরোধী দল। কিন্তু গত ১২ঘণ্টা ধরে ক্ষোভে উত্তাপে জ্বলছে গোটা বাংলা। কেউ কেউ ঘরের মেয়ের সুস্থতা কামনায় দিচ্ছে পুজো। হাওড়া থেকে বাঁকুড়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র কাল রাত থেকেই ছড়িয়ে পড়ছে আন্দোলনের আঁচ।

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ থাকছে গ্রামীণ ব্যাঙ্ক, অ্যাকাউণ্ট থাকলে আগেই সেরে নিন কাজ।

সময় যত গেছে গত তীব্র হয়েছে বিক্ষোভ। পথ থেকে সোশ্যাল মিডিয়া বাংলার মেয়ের জন্য গলা ফাটাচ্ছে বাংলা। গতকাল রাতেই চেতলায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। আন্দোলনে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমের মেয়ে শাবা হাকিম। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর অপ অ্যাটাক হয়েছে,বিজেপির কালচার হচ্ছে মহিলাদের অসম্মান করা। কাল রাতেই হাওড়ায় বিজেপি নেতার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল রাত থেকেই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীকে দেখতে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যপাল।

মেদিনীপুর শহরে আজ সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন দলের কর্মী সমর্থকরা। একই চিত্র পশ্চিম মেদিনীপুরেও। পুলরুলিয়ার মানবাজারের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর নেতৃত্বে শুরু হয় পথ অবরোধ করে বিক্ষোভ। হুগলির চুঁচুড়াতে আজ সকাল থেকে মিছিল করেন তৃণমূল কর্মীরা। শহরের একাধিক এলাকা ঘুরে মিছিল করেন তাঁরা। বীরভূমের লাভপুরের দলীয় কার্যালয় থেকে মিছিল করেন দলের কর্মীরা।

অনুব্রত মণ্ডল জানিয়েছেন এই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে বড়ো আন্দোলন হবে। মদন মিত্রের নেতৃত্বে কামারহাটিতে আন্দোলন দেখান কর্মী সমর্থকেরা। পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল তেহকেই রাস্তা অবরোধ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আসানসোলে বাস স্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন। একই ঘটনা দেখা যায় মুর্শিদাবাদে। বাঁকুড়া জেলার কর্মী সমর্থকরাও বিক্ষোভ দেখান মুখ্যমন্ত্রীর ওপর হওয়া এই আক্রমনের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন চক্রান্ত করে ধাক্কা দেওয়া হয়েছে তাঁকে। একই কথা জানিয়েছেন তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। একই সুর সমর্থকদের গলাতেও।

উডবার্নে লড়ছেন অগ্নিকন্যা, ১২ঘণ্টা ধরে ক্ষোভে-উত্তাপে জ্বলছে বাংলা। তাঁরা চান দলানেত্রীকে আক্রমণকারীদের শাস্তি হোক দ্রুত। শুধু বিক্ষোভ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতার জন্য তারাপীঠ থেকে তারকেশ্বর, আসানসোলের কল্যানীতলা থেকে খাস কলকাতা, চলছে পুজো অর্চনা। সকলে আবার মঞ্চেই দেখতে চান লড়াকু দলনেত্রীকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত