নজরবন্দি ব্যুরোঃ চিনা পন্য আমদানিতে রেকর্ড ভারতের। ICICI ব্যাঙ্কের শেয়ার কিনল চিন। চিন বয়কটের আবহে ফের ভারতীয় সংস্থায় বিনিয়োগ করল পিপলস ব্যাংক অফ চায়না। চিনের কেন্দ্রীয় এই ব্যাঙ্ক এবার শেয়ার কিনল আইসিআইসিআই ব্যাঙ্কের। আর এই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে এ কেমন চিন বয়কট! মুখে বার বার আত্মনির্ভর ভারতের কথা বলছেন প্রধানমন্ত্রী। কিন্তু কাজে দেখা যাচ্ছে না। দেশজুড়ে চিন বিরোধী হাওয়ার মাঝেও পন্য আমদানিতে রেকর্ড গড়েছে দেশ।
আরও পড়ুনঃ নতুন স্পন্সর ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বিতর্ক, “ড্রিম ইলেভেন” এর সাথে চিনা যোগ?


উল্লেখ্য, ১৫ জুন পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা সদস্য শহিদ এবং ৭৬ জন জখম হওয়ার পরে ভারতে চিনা পণ্য বয়কটের দাবি জোরালো হয়। দেশের একাধিক প্রান্তে চিনের জাতীয় পতাকা ও প্রেসিডেন্ট শি জিংপিনের ছবি পোড়ানোর পাশাপাশি চিনা পণ্য ব্যবহার বন্ধ করার দাবি ওঠে। ভারত সরকার চিনা অ্যাপ নিষিদ্ধ করে সার্জিক্যালের যায়গায় ডিজিটাল স্ট্রাইক করে।
চিনা পন্য আমদানিতে রেকর্ড ভারতের। চিনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ঢাক পিটিয়ে প্রচার করা হলেও যেটা প্রচার করা হয়নি সেটা হল চিনা দ্রব্য আমদানির মাত্রার রেকর্ড বৃদ্ধি পাওয়ার ঘটনা। চলতি বছরের এপ্রিল এবং মে মাসে ভারত চিন থেকে ৩.২ বিলিয়ন ডলার মূল্যের দ্রব্য আমদানি করেছিল। সেখানে জুন এবং জুলাই মাসের আমদানির বহর দেখলে চোখ কপালে উঠবে। চিনের সাথে এত সমস্যা, চিনা পন্য বয়কট তথা অ্যাপ নিষিদ্ধ করার আড়ালে জুন মাসে ৪.৮ বিলিয়ন ডলারের পন্য আমদানি করে ভারত। সেই অঙ্ক জুলাই অর্থাৎ গত মাসে পৌঁছে যায় ৫.২ বিলিয়ন ডলারে। অর্থাৎ আত্মনির্ভরতার কথা মুখে বললেও বাস্তব চিত্র হল লাদাখে সমস্যা হওয়ার পর লাফিয়ে লাফিয়ে বেড়েছে চিন নির্ভরতা।
পাশাপাশি অন্য একটি ব্যাপারেও ভারত চিনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশে ওষুধ তৈরির কাঁচামালের ৮০% চিন থেকে আমদানি করা হয়। ইউরোপ ও আমেরিকা থেকে এই কাঁচামাল সংগ্রহ করতে গেলে দ্বিগুন দাম গুনতে হয় বলেই এই ব্যবস্থা চলছে অনেকদিন ধরেই। এমন অবস্থা যে সাধারণ প্যারাশিটামলের মত ওষুধের কাঁচামালও আসে মূলত চিন থেকেই। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ভাষণে ৩৫ আত্মনির্ভর ভারতের কথা বললেও কেন একবারও চিনের নাম সরাসরি মুখে নেননি তা স্পষ্ট।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



