নজরবন্দি ব্যুরোঃ আই পি এল এ নতুন স্পন্সর ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তৈরি হল বিতর্ক। কারণ ভিভো চিনা কোম্পানি বলেই তাকে এবার স্পন্সর থেকে সরিয়ে দিয়েছে বোর্ড। তার বদলে আজ কিছুক্ষণ আগেই নতুন প্রধান স্পন্সর এর নাম ঘোষণা করেছে বিসিসিআই।
আরও পড়ুনঃ দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্ন সম্মানের জন্য মনোনীত রোহিত শর্মা।
তা হল “ড্রিম ইলেভেন” যার সাথে ২২২ কোটি টাকার চুক্তি করেছে বোর্ড। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আইপিএলের নতুন স্পনসর Dream 11-এরও নাকি এক চিনা সংস্থার সঙ্গে যোগাযোগ আছে! বছর দুই আগে ওই চিনা সংস্থা Dream 11-এ মোটা অঙ্কের বিনিয়োগ করেছিল।
২০১৮ সালে চিনের গেমিং সংস্থা টেনসেন্ট এই সংস্থাটিতে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে।বিগ ব্যাশ, প্রো-কাবাডি, এবং আন্তর্জাতিক হকি ফেডারেশনের সঙ্গেও সেবছরই চুক্তি হয় এই সংস্থার।
তাই ঐ সংবাদ মাধ্যমের দাবী যদি ঠিক হয় ভিভোর বদলে নতুন যে স্পনসর এল, তাদেরও যোগাযোগ সেই চিনা সংস্থার সঙ্গেই। যা নতুন করে অস্বস্তিতে ফেলবে ভারতীয় বোর্ডকে সে কথা বলার অপেক্ষা রাখে না।



