দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্ন সম্মানের জন্য মনোনীত রোহিত শর্মা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব খেলরত্ন সম্মানের জন্য মনোনীত হলেন ভারতের ক্রিকেট তারকা রোহিত শর্মা। তাঁর সঙ্গে মনোনীত হয়েছেন মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা, কুস্তিগির বীনেশ ফোগত এবং প্যারাঅলিম্পিক্সে সোনা জয়ী হাইজাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু।

আরও পড়ুনঃ বিশবাঁও জলে দুনিয়ার সব ভ্যাকসিন। রূপ পরিবর্তন করে ‘সুপার স্প্রেডার’ করোনা।

- Advertisement -

মঙ্গলবার রাজীব গান্ধী পুরষ্কার, অর্জুন সহ অন্যান্য ক্রীড়া পুরষ্কারের প্রাপকদের নাম চূড়ান্ত করার জন্য আলোচনায় বসেছিল জাতীয় ক্রীড়া খেতাব নির্বাচন কমিটি।শচীন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির পর রোহিত শর্মা চতুর্থ ক্রিকেটার যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার পাবেন। প্রথম ক্রিকেটার হিসেবে ১৯৯৮ সালে খেলরত্ন সম্মান পেয়েছিলেন শচীন।

এরপর ২০০৭ সালে ধোনি সেই সম্মান পান। ২০১৮ সালে মিরাবাই চানুর সঙ্গেই খেলরত্ন সম্মানে সম্মানিত হন বিরাট কোহলি। করোনা মহামারীর কারণে খেলা স্তব্ধ হওয়া পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত। গত বছর এক বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ড গড়েন তিনি। অন্য দিকে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এ বছর অর্জুন পুরস্কার পেতে চলেছেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা।

তবে রাষ্ট্রপতির হাত থেকে সরাসরি এই পুরস্কার নেওয়া হবে না রোহিতদের। করোনার জেরে এ বার এই পুরস্কারের অনুষ্ঠান অনলাইনেই হবে। রাষ্ট্রপতি ভবনে হাজির থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারচুয়াল মাধ্যমেই তুলে দেওয়া হবে এই সম্মান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর