ভারতের হাতে কাশ্মীরের জনগণ অত্যাচারিত হচ্ছে: শাহিদ আফ্রিদি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতের হাতে কাশ্মীরের জনগণ অত্যাচারিত হচ্ছে, শোয়েব আখতারের পর এবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এলেন শাহিদ আফ্রিদি। ভারতের বিরুদ্ধে করলেন বিতর্কিত মন্তব্য। তিনি বললেন, ভারতের হাতে কাশ্মীরের জনগণ অত্যাচারিত হচ্ছে। সেই অত্যাচারের হাত থেকে কাশ্মীর একদিন না একদিন মুক্তি পাবেই। মুহূর্তের মধ্যে আফ্রিদির এই মন্তব্য নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে সমালোচিতও হতে হয় তাঁকে।

আরও পড়ুন: নতুন বছরে বড় ধাক্কা খেলেন মুকেশ আম্বানি, হারালেন এশিয়ার ধনীতম ব্যক্তির তকমা

প্রসঙ্গত, এর আগেও ভারতের বিরুদ্ধে বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছিলেন শাহিদ আফ্রিদি। আর সেই কারণে তাঁকে সমালোচিতও হতে হয়েছিল। সম্প্রতি তাঁকে কাশ্মীর প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নির্বাচন করা হয়। সেই অনুষ্ঠানে এসেই আফ্রিদি এহেন মন্তব্যটি করেন। খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়ে পাকিস্তান ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক বলেন, “ভারত অধ্যুষিত কাশ্মীর বহুকাল ধরেই অত্যাচারের শিকার হয়ে আসছে। আর এবার ভারত সেই অত্যাচারের সীমা লঙ্ঘন করে ফেলেছে।

বিশ্বের যে কোনও জায়গায় যদি কোথাও অবিচার দেখি, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিবাদ করা। একটা সময় অবশ্যই আসবে, যখন কাশ্মীর ভারতের হাত থেকে মুক্ত হবে। তবে এই অধিকার পাওয়ার জন্য কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বারবার আওয়াজ তোলা দরকার।”

সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন, আগামীদিনে তিনি পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে একটি ক্রিকেট অ্যাকাডেমি খুলতে ইচ্ছুক। তিনি চান, স্থানীয় ছেলেপুলেরা যাতে ক্রিকেট খেলার প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে। সেইসঙ্গে কাশ্মীর প্রিমিয়ার লিগকেও সাফল্যের সঙ্গে আয়োজন করতে তিনি বদ্ধপরিকর। তিনি বলেন, “আমি এই টুর্নামেন্টের উন্নতির জন্য নিজের যথাসাধ্য চেষ্টা করব। আমার মন চায়, এই লিগের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গেই আমি খেলি। আশা করি, আগামীদিনে এই কাশ্মীরে আমি একটা ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তুলতে পারব।”

ভারতের হাতে কাশ্মীরের জনগণ অত্যাচারিত হচ্ছে, উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতারের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল। তিনি জানিয়েছিলেন, মুসলিমরা প্রথমে কাশ্মীর দখল করবেন, তারপর প্রবেশ করবে ভারতে। সম্প্রতি শোয়েব আখতারের একটি পুরনো ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ‘গাজ়া-এ-হিন্দ’ নিয়ে মন্তব্য করতে গিয়ে আখতার এমন মন্তব্য করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর