নতুন বছরে বড় ধাক্কা খেলেন মুকেশ আম্বানি, হারালেন এশিয়ার ধনীতম ব্যক্তির তকমা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নতুন বছরেই ধাক্কা খেলেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। কয়েকদিন আগেই বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে এবার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তকমাও খোয়াতে হল রিলায়েন্স কর্তাকে। জানা গিয়েছে, তাঁকে পিছনে ফেলে এশিয়ার ধনীতম ব্যক্তি হয়ে উঠলেন চিনের ঝং শানশান

আরও পড়ুন: বর্ষবরণের দিনে মর্মান্তিক দুর্ঘটনা, মদ্যপ অবস্থায় ছাদ থেকে পড়ে মৃত্যু।

এই ব্যবসায়ী এখন বিশ্বের একাদশতম ধনী ব্যক্তি। সাংবাদিকতা, মাশরুম চাষ ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সফল কেরিয়ারের পর টিকা প্রস্তুতকারী ফার্ম ও জলের বোতল তৈরি করে তিনি এশিয়ার ধনীতম ব্যক্তি হয়ে উঠেছেন। শুধুমাত্র মুকেশ আম্বানি নয়, চিনের জ্যাক মা-কেও পিছনে ফেলেছেন ঝং।

জানা গিয়েছে, তাঁর মোট সম্পদের আর্থিক মূল্য ৭৭.৮ বিলিয়ন ডলার। ঝং শানশানের বয়স ৬৬। চিনের বাইরে এতদিন তেমনভাবে তিনি পরিচিত ছিলেন না। টিকা প্রস্তুতকারী ফার্ম ও জলের বোতল এই দু’টি ব্যবসায়িক ক্ষেত্র তাঁকে সাফল্য এনে দেয়।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে বেজিং ওয়ানটাই বায়োলজিক্যাল নামে একটি ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান শেয়ার বাজারে নিয়ে আসেন। তার কয়েকমাস পর হংকংয়ের বাজারে আনেন জলের বোতল প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোংফু স্প্রিংকে। নোংফু স্প্রিং আসার পর শেয়ার বেড়েছে ১৫৫ শতাংশ। আর, বেজিং ওয়ানটাইয়ের শেয়ার বেড়েছে ২ হাজার শতাংশের বেশি।

এদিকে, মুকেশ আম্বানি আবার আমাজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন। ২০২০ সালের আগস্ট মাসেই ২৪,৭১৩ কোটি টাকার বিনিময়ে ‘ফিউচার গ্রুপে’র খুচরো ও পাইকারি ব্যবসা এবং লজিস্টিক্স ও ওয়্যারহাউজিং ব্যবসা কিনে নিয়েছিল রিলায়েন্স। এই চুক্তির বিরোধিতা করেছে আমাজন।

নতুন বছরে বড় ধাক্কা খেলেন মুকেশ আম্বানি, তাদের বক্তব্য ছিল, ২০১৯ সালেই ওই সংস্থার অধীনস্থ ‘ফিউচার কুপনসে’ প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা। এহেন অবস্থায় ‘ফিউচার গ্রুপ’ তাদের সব সম্পত্তি অন্য কাউকে বেচে দিতে পারে না। এই বিতর্ক ও প্রতিবাদের ধাক্কাতেই কমে গিয়েছে আম্বানির সংস্থার শেয়ার দর। যার জেরে ক্রমশ কমছে তাঁর সম্পত্তি বলে ধারণা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর