প্রবীণদের জন্য সুখবর। বাড়ল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রবীণদের জন্য সুখবর। বাড়ল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা। করোনা পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের অসুবিধার কথা ভেবে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য নতুন সুবিধা সরকারের। এবার লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার মেয়াদ এক মাস বাড়িয়ে দিলো কেন্দ্র।

আরও পড়ুনঃ প্রস্তুত হন রাজ্যবাসী, আপনার রসনা তৃপ্তিতে আসছে পদ্মার ইলিশ।

প্রবীণদের জন্য সুখবর। বাড়ল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘোষণা করেন এবছর ১ নভেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। যা আগে ছিল ৩০ শে নভেম্বর পর্যন্ত. করোনা পরিস্থিতিতে বয়স্ক নাগরিকদের কথা ভেবে এই মেয়াদ ১ মাস বাড়ানো হল. ব্যাক্তিগত মন্ত্রক এর জারী করা নির্দেশে বলা হয়, ৮০ বা তার বেশী বয়সী পেনশন প্রাপকরা ৩১ শে ডিসেম্বর পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন।

এই বর্ধিত সময়সীমাতে পেনশন বিতরণ কর্তৃপক্ষ দ্বারা পাঠানো পেনশন এ কোনো ছেদ পড়বে না’। নির্দেশে পেনশন বিতরণকরি ব্যাংকগুলোকে ভিডিওর মাধ্যমে গ্রাহক চিহ্নিতকরনের কথা বলা হচ্ছে (ভিডিও বেশ কাস্টমার আইডেন্টিফিকেশন প্রসেস)। যার সাহায্যে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম মেনে অনলাইন এ এই সার্টিফিকেট জমা নেওয়া যাবে।

যাতে ভিড় এড়ানো যাবে ব্যাংক শাখায়.প্রসঙ্গত ৯ই জানুয়ারি সর্বোচ্চ ব্যাংক এই নির্দেশিকা জারি করে। ব্যাংক এ পেনশন প্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। কেন্দ্রীয় পেনশন বিভাগ অনলাইন লাইফ সার্টিফিকেট জমার প্রক্রিয়াটি জনপ্রিয় করতে চাইছে। যাতে বাড়িতে বসেই পেনশন প্রাপকরা এই সুবিধা গ্রহণ করতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত