আসানসোলে বিজেপি প্রার্থী পবনই! বাবুলকে পাল্টা জবাব দিয়ে জল্পনা বাড়ালেন ভোজপুরী তারকা

বাংলায় বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকাতেই নাম ছিল পবন সিংয়ের। ভোজপুরীর জনপ্রিয় এই নায়ক-গায়ককে আসানসোল লোকসভা (Asansol Loksabha) কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে বিজেপি ভোজপুরী তারকা পবন সিংয়ের নাম ঘোষণা করতেই বিতর্ক শুরু হয়। তাঁর বিরুদ্ধে নারীদের অসম্মান করার অভিযোগ আনে শাসক দল। রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এনিয়ে একটি টুইট করেছিলেন। তারপরই বিতর্কের মুখ পড়ে প্রার্থী পদ থেকে সরে দাঁড়ান পবন সিং। সেই ঘটনার প্রায় এক মাস পর বাবুল সুপ্রিয়কে পাল্টা জবাব দিলেন ভোজপুরী তারকা। এরফলে ফের জল্পনা শুরু হয়েছে আসানসোল থেকে পবন সিং-ই (Bhojpuri Star Pawan Singh) বিজেপির টিকিটে ভোটে লড়বেন।

আসানসোলে বিজেপি প্রার্থী পবনই! বাবুলকে পাল্টা জবাব দিয়ে জল্পনা বাড়ালেন ভোজপুরী তারকা

আরও পড়ুন: উপনির্বাচনে সজলের প্রতিদ্বন্দ্বী সায়ন্তিকা, ভগবানগোলায় কাকে প্রার্থী করল তৃণমূল?

বাংলায় বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকাতেই নাম ছিল পবন সিংয়ের। ভোজপুরীর জনপ্রিয় এই নায়ক-গায়ককে আসানসোল লোকসভা (Asansol Loksabha) কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল। নাম ঘোষণার পরই সরব হয় তৃণমূল। ‘পাওয়ার স্টার’ পবন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, তাঁর গানে বাংলার মেয়েদের অসম্মান করা হয়েছে। রাজ্যের মন্ত্রী বাবু সুপ্রিয় পবন সিংয়ের কয়েকটি গানের পোস্টার শেয়ার করে টুইট করে লিখেছিলেন, ‘আসানসোলবাসীকে পবন সিংকে নিয়ে শুভেচ্ছা। পবন সিংয়ের বিরুদ্ধে আমার কোনও আক্রোশ নেই তবে এই পোস্টারগুলি যদি সত্যি হয় তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে বিজেপি বাংলার নারীদের কতটা সম্মান করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হয়তো তাঁর হয়ে প্রচার করবেন।’

আসানসোলে বিজেপি প্রার্থী পবনই! বাবুলকে পাল্টা জবাব দিয়ে জল্পনা বাড়ালেন ভোজপুরী তারকা
আসানসোলে বিজেপি প্রার্থী পবনই! বাবুলকে পাল্টা জবাব দিয়ে জল্পনা বাড়ালেন ভোজপুরী তারকা

বাবুল সুপ্রিয়র শেয়রা করা পোস্টারগুলিতে লেখা ছিল, ‘বাঙ্গাল সে লিয়া আয়েম সতীন’, ‘বাঙালিওয়ালা মাল’, ‘বাঙ্গাল কি পানি’, ‘সতীন বাঙ্গাল সে’। এই বিতর্ক শুরু হতেই নাম ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানা পবন সিং। তবে তার কিছুদিন পরই তিনি জানান, মায়ের স্বপ্ন পূরণ করতে বিজেপির হয়েই ভোট লড়তে প্রস্তুত। যদিও আসানসোল থেকেই প্রার্থী হবেন কিনা সেবিষয়ে কিছু স্পষ্ট করেননি। এদিকে বিজেপির নেতৃত্বের তরফেও এখনও আসানসোলের প্রার্থী নিয়ে চূড়ান্ত নাম জানানো হয়নি।

আসানসোলে বিজেপি প্রার্থী পবনই! বাবুলকে পাল্টা জবাব দিয়ে জল্পনা বাড়ালেন ভোজপুরী তারকা

আসানসোলে বিজেপি প্রার্থী পবনই! বাবুলকে পাল্টা জবাব দিয়ে জল্পনা বাড়ালেন ভোজপুরী তারকা

শুক্রবার পবন সিং তাঁর টুইটের মাধ্যমে বাবুল সুপ্রিয়র অভিযোগের পাল্টা জবাব দিয়ে লেখেন, ‘বলতে চাইছিলাম না কিন্তু আপনি কেবল পবন সিংয়ের মনে আঘাত দিয়েছেন এমন নয় ৪০ কোটি ভোজপুরীভাষী ও কলাকুশলীদের মনে আঘাত দিয়েছেন। আপত্তিকর কথা বলে তাঁদের সম্মানহানি করেছেন।’ তাঁর দাবি, নারীদের অসম্মান করেছেন এমন কোনও কাজ তাঁর প্রমাণিত হলে রাজনীতি এবং অভিনয় থেকে সন্ন্যাস নিয়ে নেবেন তারকা। পবন সিংয়ের টুইটের পরই জল্পনা শুরু হয়েছে, আসানসোল থেকেই লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়বেন ভোজপুরী তারকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত