নজরবন্দি ব্যুরোঃ শনিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালের ঘটনায় একেবারে হুলুস্থল কাণ্ড। হাসপাতালের জানলা থেকে বেরিয়ে কার্নিসে উপস্থিত হন এক রোগী। সেই রোগীকে দেখা মাত্র ছুটে আসে দমকল বাহিনী। অনেকক্ষণ ধরে ওই রোগীকে বোঝানোর চেষ্টা করা হয়। রোগী যাতে কোনওভাবেই না ঘাত পান সেজন্য আনা হয়েছিল হাইড্রোলিক ল্যাডার। বেছানো হয়েছিল জাল। প্রায় দেড় ঘন্টা বোঝানোর চেষ্টা করেও রক্ষা করা গেল না। দেড় ঘন্টা কার্নিসে থাকার পর ঝাঁপ দিলেন রোগী।


সূত্রের খবর, ওই রোগীর নাম সুজিত অধিকারী। লেকটাউনের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এদিন সকাল ১১ টা নাগাদ হঠাৎ হাসপাতালের জানলা থেকে কার্নিসে পা ঝুলিয়ে বসে থাকেন তিনি। যা দেখে হতবাক হাসপাতালের কর্মীরা।

বাড়ি থেকে তার পিসিও চলে এসেছেন হাসপাতাল চত্বরে। বারবার দমকলের কর্মীরা ওই রোগীকে বোঝানোর চেষ্টা করেন। বারবার খাবার দেখানো হয়। কিন্তু শত প্রচেষ্টা বিফলে গেল। ওই রোগী এই মুহুর্তে কী অবস্থায় রয়েছেন তা জানা যায়নি।
দেড় ঘন্টা কার্নিসে থাকার পর ঝাঁপ দিলেন রোগী, শহর কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা

এই কাণ্ড দেখতে মল্লিকবাজার মোড়ে ভিড় করেছেন প্রচুর মানুষ। যার জেরে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয় তীব্র যানজট। বিরাট সমস্যার মুখে পড়তে হয় আম জনতাকে। গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করছেন অন্যান্য রোগীর আত্মীয়রা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, বাকি রোগীরা সকলেই সুস্থ রয়েছেন।









