নজরবন্দি ব্যুরোঃ মাত্রাধিরিক্ত গরমেও বন্ধ বন্দে ভারতের এসি। এমনকি দুপুরের খাবারেও দেওয়া হয়েছে পচা খাবার। যাত্রীরা অভিযোগ জানিয়েছেন তাঁরা দুপুরে যে মাংস খেয়েছিল সেটি পুরোটাই ছিল পচা। এমনকি তা দিয়ে ভীষণ ভাবে বাজে দুর্গন্ধ বের হচ্ছিল। হাওড়া থেকে এনজেপি-র দিকে যে বন্দে ভারত এক্সপ্রেস রওনা দেয় সেখানেই যাত্রীদের এই দুর্ভোগের স্বীকার হতে হয়েছে।
আরও পড়ুনঃ আল পাচিনোর প্রেমিকার গর্ভে কি তারই সন্তান! অনিশ্চয়তায় ভুগছেন বছর ৮৩র অভিনেতা!


সেখানে উপস্থিত যাত্রীরা জানায় যে বন্দে ভারতের চারটি কামরাতে প্রায় ৪৫ মিনিট এসি বন্ধ ছিল। এই নিয়ে সমস্ত যাত্রীরা বিক্ষোভও দেখায়। দুপুরে এনজেপি স্টেশনে নামে যাত্রীরা সেখানে নেমেই ‘কমপ্লেন বুক’ এ অভিযোগ জানান বহু যাত্রী।
অধিকাংশ যাত্রী দাবি করেন যে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তেই দেখা যায় বেশ কয়েকটি কামরায় এসি বন্ধ। এর ফলে মাত্রাধিরিক্ত গরমের জালায় যাত্রীরা সবাই কোলাহল করতে শুরু করে। এর পর যাত্রীদের অভিযোগ করার পর মারকুণ্ডু স্টেশনে এসি চালানো হয়। কিন্তু এখানেই শেষ নয়। এরপর বেলা বাড়তেই শৌচালয়ে জলের সঙ্কট দেখা দেয়।



এবার পর দুপুরের দিকে খাবার দেওয়া হয়। সেখানে প্যাকেট খুলতেই অধিকাংশ যাত্রীরা দুর্গন্ধ পায়। সেই দুর্গন্ধ ভীষণই তীব্র ছিল। মুখে দেওয়ার আগেই যাত্রীরা বুঝে গিয়েছিল এই মাংস পচা। তবে ভুলবশত ট্রেনে উপস্থিত কিছু শিশু সেই পচা মাংস খেয়ে ফেলে। এরপরে তাঁদের বমি হয়। সেই মুহূর্তে ট্রেনের কেটারিং কর্মীদের এই পচা মাংসের বিষয়ে জানানো হলে তাঁরা বলে তাঁরা এই বিষয়ে কিছু জানে না।
তীব্র গরমের মধ্যেও বন্ধ এসি, ক্ষুব্ধ যাত্রীরা

যা অভিযোগ জানানোর ‘কমপ্লেন বুক’-এ সব জানাতে। তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন ‘‘কামারকুণ্ডু স্টেশনে এসি ঠিক করে চালানো হয়। তবে নষ্ট হয়ে যাওয়া খাবার দেওয়া নিয়ে কোনও অভিযোগ আসেনি। বিষয়টি জানাও নেই।’’







