Al Pacino: আল পাচিনোর প্রেমিকার গর্ভে কি তারই সন্তান! অনিশ্চয়তায় ভুগছেন বছর ৮৩র অভিনেতা!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৮৩ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন হলিউডের প্রবীণ তারকা আল পাচিনো।এমনটাই খবর বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। কিছু সময় আগে অভিনেতা নিজেই সেই খবরের সত্যতার কথা জানিয়েছেন। এই ব্যাক্তি বেশ কয়েকবছর ধরেই ২৯ বছর বয়সি নুর এর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্কের গুঞ্জন প্রায়ই শোনা যেত।

আরও পড়ুনঃ জামিনের মেয়াদ কয়েক ঘণ্টা, বাড়িতেই কড়া নজরদারিতে থাকবেন সিসোদিয়া

এদের দুজনের মধ্যে বয়সের ফারাক প্রায় ৫৮ বছর। প্রথমে নিজের সন্তানের মা হিসেবে স্বীকৃতি দিলেও এখন দ্বিধায় ভুগছেন অভিনেতা। তার একমাত্র কারণ হল তার বয়েস কারণ ৮৩ বছর বয়েছে বাবা হওয়া কি আদৌ সম্ভব তা বিশ্বাস করতে পারছেন না অভিনেতা। সেই জন্য তার সেই ২৯ বছরের প্রেমিকা তাঁকে পিতৃত্ব যাচাইয়ের পরীক্ষার নির্দেশ দিয়েছেন।

WhatsApp Image 2023 06 03 at 11.54.29 AM

তবে এই বয়েসে বাবা হয়ে একেবারেই খুশি নন অভিনেতা। এমনকি অভিনেতার বাকি ছেলে মেয়েরাও খুব অসন্তুষ্ট। নুর এই মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা। কিছু মাস বাদেই তার সন্তান পৃথিবীর আলো দেখবে। তবে সন্তান আসার পরে তার ডি এন এ রিপোর্টই কথা বলবে যে নূরের সন্তানের বাবা সত্যিই আল পাচিনো নাকি অন্য কেউ?

আল পাচিনোর প্রেমিকার গর্ভে কি তারই সন্তান! প্রেমিকা তাঁকে পিতৃত্ব যাচাইয়ের পরীক্ষার নির্দেশ দিয়েছেন

WhatsApp Image 2023 06 03 at 11.55.43 AM

 

২৯ বছর বয়সি নুর পেশায় ছবির প্রযোজক। আল পাচিনোর এটি চতুর্থতম সন্তান। এই হলি তারকার প্রথম সন্তানের নাম জুলি মারি। যার বয়েস ৩৩ বছর। সেই সন্তানের মা জ্যান ট্যারান্ট। তার পরবর্তী প্রাক্তন প্রেমিকার নাম বেভারলি ডি এঞ্জেলো। তিনি জমজ সন্তানের মা হয়েছিলেন। এছাড়াও আরও সন্তান এবং প্রেমিকা রয়েছেন অভিনেতার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর