Roopa Ganguly : দলীয় অসন্তোষ অব্যাহত, প্রার্থীতালিকা প্রসঙ্গে বেসুরো রূপা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে আরও একবার রাজ্য রাজনীতির লাইম লাইটে উঠে এসেছেন জনপ্রিয় বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। দিনকয়েক আগেই বঙ্গবিজেপির তরফ থেকে আয়োজিত একটি ভার্চুয়াল বৈঠক কে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্র হয়ে উঠেছিলেন তিনি। এবার প্রার্থী তালিকা নিয়ে ও নিজের ক্ষোভ উগড়ে দিলেন এই নেত্রী।

আরও পড়ুনঃ Petrol Price Today: ভিন্ন জেলায় ভিন্ন দাম, কেন এমনটা হচ্ছে পেট্রোল-ডিজেল নিয়ে!

সেবার রাজ্য বিজেপির তরফ থেকে আয়োজিত এক বৈঠকে বর্তমান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন এই জনপ্রিয় নেত্রী। তবে কিছুক্ষণের মধ্যেই সকল কে চমকে দিয়ে সেই বৈঠক ত্যাগ করেন রূপা। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল খোদ গেরুয়া শিবিরের অন্দরেই।

এবার আসন্ন পুরভোটের তালিকা নিয়েও বিস্ফোরক হয়ে ওঠেন তিনি। যা ইতিমধ্যেি অস্বস্তি বাড়িয়েছে রাজ্য বিজেপির নেতাদের। বলাবাহুল্য, দিন কয়েক আগেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৮৬ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তিস্তা বিশ্বাস। তবে এবারের নির্বাচনে তাঁর স্বামী কে টিকিট না দিয়ে সেখান থেকে রাজশ্রী লাহিড়ী কে প্রার্থী করায় মনঃক্ষুণ্ণ হলেন রূপা

দলীয় অসন্তোষ অব্যাহত, বেসুরো রূপা

দলীয় অসন্তোষ অব্যাহত, প্রার্থীতালিকা প্রসঙ্গে বেসুরো রূপা
দলীয় অসন্তোষ অব্যাহত, প্রার্থীতালিকা প্রসঙ্গে বেসুরো রূপা

তিনি আরও বলেন, তিস্তার সঙ্গে এই ঘটনা কে কিছুতেই শুধুমাত্র দুর্ঘটনা বলে মনে করা যায় না। সেই দুর্ঘটনায় জরিত ট্রাকচালকে খুঁজে বের করতে হবে পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা নিতে হবে তবে শেষপর্যন্ত কি হয় এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর