Durga Puja Carnival: কার্নিভালে বাদ পড়ল পার্থর নাকতলা, কারাবাসই বঞ্চনার প্রধান কারণ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এই প্রথমবার কার্নিভালে থাকছে না নাকতলা উদয়ন সংঘ। এই উদয়ন সংঘের দুর্গাপুজোর অন্যতম মুখ ছিলেন পার্থ চট্টোপাধ্যায় । তবে পার্থর গ্রেফতারির পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেন মুখ ঘুরিয়ে নিয়েছেন উদয়ন সংঘের দিক থেকে। প্রতিবছর তিনি এই পুজো উদ্বোধন করতে যেতেন। কিন্তু এই বছর পুজো উদ্যোক্তাদের আমন্ত্রণে কোনরকম সাড়া দেয়নি নবান্ন।

আরও পড়ুন: পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ধর্না, কার্নিভ্যালের আগে উত্তপ্ত ধর্মতলা

নাকতলা উদয়ন সংঘের পুজোর উদ্বোধ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর করেননি। আর তারপর কার্নিভালের তালিকা থেকে নাকতলা উদয়ন সংঘ বাদ পড়ায় একেবারেই অবাক নয় রাজনৈতিক মহল। এখনও পর্যন্ত যে পুজো কমিটিগুলির তালিকা ঠিক হয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে কলেজ স্কোয়ার, বেহালা নতুন দল, বেহালা উত্তর হালদার পাড়া, বরিশা প্লেয়ারস কর্নার, হাতিবাগান সর্বজনীন, কাশী বোস লেন, আইরিটোলা সার্বজনীন, সল্টলেক এফ ডি ব্লক, কুমারটুলি সার্বজনী, অজয় সংহতি, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী ক্লাব, ত্রিধারা, সমাজসেবীর মতো ক্লাবগুলি আমন্ত্রণের তালিকায় রয়েছে।

কার্নিভালে বাদ পড়ল পার্থর নাকতলা, কারাবাসই বঞ্চনার প্রধান কারণ!
কার্নিভালে বাদ পড়ল পার্থর নাকতলা, কারাবাসই বঞ্চনার প্রধান কারণ!

কার্নিভালে বাদ পড়ল পার্থর নাকতলা, কারাবাসই বঞ্চনার প্রধান কারণ!

9 2

গত কয়েক বছরের নিরিখে এবারের কার্নিভালে অংশগ্রহণকারী পূজোর সংখ্যা অনেকটাই বেড়েছে বলেই দাবি প্রশাসনিক মহলের একাংশের। নাকতলা উদয়ন সংঘের সাধারণ সম্পাদক অঞ্জন দাস বলেন, “আমরা এ বছর পুজো কার্নিভ্যালে অংশগ্রহণ করছি না।” এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “প্রতিবছর যে পুজোগুলি কলকাতাশ্রী কিংবা বিশ্ব বাংলা শারদ সম্মানে পুরস্কার জেতে, সেই পুজোগুলিই কেবলমাত্র পুজো কার্নিভ্যালে যাওয়ার সুযোগ পায়। কিন্তু, এমন কোনও পুরস্কার এ বছর আমরা পাইনি। তাই কার্নিভ্যালেও অংশগ্রহণের সুযোগ নেই।” ফলে কিছুটা হলেও যেন আফসোস আর মন খারাপের সুর নাকতলার পুজো উদ্যোক্তাদের মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত