ফের নক্ষত্রপতন, প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের নক্ষত্রপতন, প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে খবর, অসুস্থতার কারণে কয়েকদিন আগেই হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ বাচিকশিল্পীকে। গলায় অস্ত্রোপচার হয়। তারপর সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

আরও পড়ুনঃ Amit Shah: চেয়ে খেলেন চার বার, সৌরভের বাড়িতে ধোকার ডালনার স্বাদে মজলেন অমিত!

শনিবার ভোরে হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্ট হয়।আইসিইউতে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। সেখানেই সকাল ৭টা ৩৫ মিনিটে মৃত্যু হয় পার্থ ঘোষের। হাসপাতাল থেকে দমদমের বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। এরপর সেখান থেকে আজই নিমতলা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর প্রয়াণে শোকের ছায়া।

Partha Ghosh passes away | Sangbad Pratidin

রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’ কবিতাটি পার্থ ঘোষের কণ্ঠে জনপ্রিয়তা অর্জন করেছিল। একই সঙ্গে জনপ্রিয় হয় রবীন্দ্রনাথেরই ‘দেবতার গ্রাস’, ‘বিদায়।’ এ ছাড়া গৌরী ঘোষের সঙ্গে যুগলবন্দীতে একাধিক কবিতা সুনাম অর্জন করেছিল।

ফের নক্ষত্রপতন, শেষ হল পার্থ-গৌরি জুটি 

ফের নক্ষত্রপতন, শেষ হল পার্থ-গৌরি জুটি 
ফের নক্ষত্রপতন, শেষ হল পার্থ-গৌরি জুটি

গত বছরের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষের। রেডিওয় উপস্থাপক হিসেবেই পেশাজীবন শুরু দম্পতির। দীর্ঘ দিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। এবার পার্থ ঘোষের প্রয়াণে একটি যুগের অবসান হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত