Partha Chatterjee: পার্থর ব্যাঙ্কে ঢুকবে কয়েক লক্ষ টাকা! ফের আদালতে প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন করা হল আদালতে। কয়েকদিন পরই এই মামলার শুনানি হতে পারে। অন্যদিকে প্রাক্তন মন্ত্রীর তিনটি এফডি ম্যাচিওর করেছে। এবার সেই ম্যাচুরিটির টাকা প্রাক্তন শিক্ষামন্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে নেওয়া যেতে পারে তার জন্য আবেদন জানানো হয় আদালতে।

আরও পড়ুন: ছুটির দিনেও বাতিল একাধিক লোকাল, চরমে যাত্রী বিক্ষোভ

জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নামে তিনটি ফিক্সড ডিপোজিট রয়েছে। এক একটি পাঁচ থেকে ছয় লক্ষ টাকার এফডি। ২০১৯ সালে করা এই ডিপোজিটের মোট পনেরো লক্ষ টাকা ম্যাচিওর হয়েছে। তাই এই টাকা যাতে দ্রুত পার্থর অ্যাকাউন্টে জমা হয় তার আবেদন করেছেন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। পাশাপাশি এদিন তাঁর জামিনের আবেদন করা হয়েছে। এই মামলার শুনানি হবে আগামী ৮ সেপ্টেম্বর। যদিও সিবিআইয়ের তরফে এই জামিনের বিরোধিতা করা হয়েছে।

পার্থর ব্যাঙ্কে ঢুকবে কয়েক লক্ষ টাকা! ফের আদালতে প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন

সিবিআই আইনজীবী জামিনের বিরোধিতা করে জানিয়েছেন, একই বিষয়ে একই গ্রাউন্ড থেকে তাঁরা আগেও জামিনের জন্য আবেদন করেছিলেন। যদিও দুপক্ষের সওয়াল জবাব শেষে বিচারক আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি অভিযুক্তদের জেলা হেফাজতের নির্দেশ দেন। তবে আগামী ৮ তারিখ পার্থর জামিনের শুনানি হবে।

পার্থর ব্যাঙ্কে ঢুকবে কয়েক লক্ষ টাকা! ফের আদালতে প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করে ৫০ কোটি টাকারও বেশি নগদ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। গ্রেফতারির ছয়দিনের মাথায় পার্থকে দলের সমস্ত পদ থেকে অপসারিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার জামিনের আবেদন করেও বারবার খারিজ হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, পার্থ চট্টোপাধ্যায় একজন প্রভাবশালী ব্যক্তি, নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি যুক্ত তিনি। তাঁকে জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত করতে পারেন।

পার্থর ব্যাঙ্কে ঢুকবে কয়েক লক্ষ টাকা! ফের আদালতে প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন

পার্থর ব্যাঙ্কে ঢুকবে কয়েক লক্ষ টাকা! ফের আদালতে প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন
পার্থর ব্যাঙ্কে ঢুকবে কয়েক লক্ষ টাকা! ফের আদালতে প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত