Partha Chatterjee: এইমসে বিশদ স্বাস্থ্য পরীক্ষা চলছে পার্থের, রিপোর্টের ওপর ভাগ্য নির্ভর করছে মন্ত্রীর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পার্থকে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সেইমত সকাল সকাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর সঙ্গে গিয়েছেন এসএসকেএমের একজন চিকিৎসক ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ বাংলার মন্ত্রীকে ঢোকানো হয় ওড়িশার হাসপাতালে। ভুবনেশ্বর AIIMS-এ বিশদ স্বাস্থ্য পরীক্ষা চলছে মহাসচিবের! পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই পার্থকে জিজ্ঞাসাবাদ শুরু করবে ইডি।

আরও পড়ুনঃ অর্পিতার মামার বাড়িতে ঘন ঘন যেত পার্থ, প্রভাব খাটিয়ে চাকরী পেয়েছিল মামাতো ভাই

এইমস সূত্রে খবর, পার্থকে চিকিৎসকেরা জিজ্ঞাসা করেন, তাঁর কী কী শারীরিক সমস্যা হচ্ছে। তিনি সমস্যার কথা জানান। বলেন বুকে চাপ লাগছে। সেইমত ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সহ হৃদযন্ত্রের একাধিক পরীক্ষা করানো হয়। ভুবনেশ্বর এমসের ডিরেক্টর আশুতোষ বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পার্থের জন্য চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁরা মন্ত্রীর শারীরিক পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখবেন।

partha 21

এসএসকেএম হাসপাতালে মন্ত্রী মশাইয়ের যে সব ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, সে সবের রিপোর্ট দেখা হয়েছে ইতিমধ্যেই। তবে সব পরীক্ষাই আবার নতুন করে করা হচ্ছে এমসে। রিপোর্ট এলেই আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে ভর্তি করা হবে কিনা। রিপোর্ট আসার পর ইডি এবং পার্থ বাবুর আইনজীবীকে সমস্ত তথ্য দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুর তিনটের মধ্যে সমস্ত রিপোর্ট চলে আসবে বলে আশা করছেন চিকিৎসকরা।

এইমসে বিশদ স্বাস্থ্য পরীক্ষা চলছে পার্থের, রিপোর্টের ওপর ভাগ্য নির্ভর করছে মন্ত্রীর!
এইমসে বিশদ স্বাস্থ্য পরীক্ষা চলছে পার্থের, রিপোর্টের ওপর ভাগ্য নির্ভর করছে মন্ত্রীর!

তবে মন্ত্রীর আচমকা ভুবনেশ্বর যাত্রায় বিপাকে পড়েছেন সেখানকার রুগীরা। অভিযোগ, সেখানে মন্ত্রীর কারণে তাঁরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। এই ইস্যুতে ভুবনেশ্বর এমসের সামনে বিক্ষোভ দেখালেন বহু রোগীর আত্মীয়রা। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা বাংলার বাসিন্দা। এ রাজ্যে চিকিৎসা পরিষেবা না পেয়ে ভিন্ রাজ্যে গিয়েছেন। কিন্তু সেখানেও বিঘ্ন ঘটছে পার্থ চট্টোপাধ্যায়ের আগমনে।

এইমসে বিশদ স্বাস্থ্য পরীক্ষা চলছে পার্থের, রিপোর্টের ওপর ভাগ্য নির্ভর করছে মন্ত্রীর!

partha 2 1

উল্লেখ্য, গতকাল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে শুনানির সময় ইডির আইনজীবী এমভি রাজু বলেন, জোকা ইএসআই হাসপাতাল পার্থ চট্টোপাধ্যায়কে ‘ফিট’ সার্টিফিকেট দিয়েছে। তার পরেও কেন এসএসকেএম হাসপাতালেই যেতে হল রাজ্যের মন্ত্রীকে? সওয়াল জবাব শুনে বিচারপতি পার্থের আইনজীবীকে বলেন, ‘‘এসএসকেএম প্রতিটি প্রভাবশালীর জন্য নিরাপদ জায়গা।’’ পরে পার্থকে ভুবনেশ্বর এইমসে চিকিৎসার জন্যে নিয়ে যেতে নির্দেশ দেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন